মোঃ বাদশা প্রামানিক নীলফামারী প্রতিনিধিঃ
"মাদককে রুখবো, সুন্দর জীবন গড়বো"—এই স্লোগানকে সামনে রেখে নীলফামারীর কিশোরগঞ্জে হাজারো শিক্ষার্থীর কণ্ঠে উচ্চারিত হলো মাদকবিরোধী দৃঢ় শপথ।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে কিশোরগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে নীলফামারী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে এক বর্ণিল মাদকবিরোধী শপথ গ্রহণ ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের হাজারো শিক্ষার্থী সারিবদ্ধভাবে দাঁড়িয়ে মাদককে আজীবনের মতো বয়কট করার শপথ নেয়।
শপথবাক্য পাঠকালে শিক্ষার্থীরা উচ্চারণ করেন—তারা নিজেরাও মাদক গ্রহণ করবেন না, অন্য কাউকেও মাদক সেবনে উৎসাহিত করবেন না এবং মাদক কারবারিদের সম্পর্কে তথ্য দিয়ে প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করবেন। শিক্ষার্থীদের এই সমবেত মাদকবিরোধী স্লোগানে পুরো বিদ্যালয় প্রাঙ্গণ মুখরিত ও প্রকম্পিত হয়ে ওঠে।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে মাদকবিরোধী শপথবাক্য পাঠ করান নীলফামারী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রসিকিউটর অর্পন কুমার ভট্টাচার্য। কিশোরগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শহিদুল ইসলামের সভাপতিত্বে এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তি ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে মাদকবিরোধী সচেতনতামূলক কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়।
আরওপড়ুন..... শিমুলদাইড় উচ্চ বিদ্যালয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক র্যালি
প্রকাশক ও সম্পাদক : কায়েস আহমদ সালমান
হেড অফিস: সায়হাম ফিচার কমপ্লেক্স মাধবপুর হবিগঞ্জ Email: www.dainikcrimesin@gmail.com