মাধবপুর (হবিগঞ্জ) সংবাদদাতা:
হবিগঞ্জের মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে দিনব্যাপী অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (১ অক্টোবর) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মৈত্রী রায়ের নেতৃত্বে উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে উপজেলার চৌমুহনী এলাকার সোনাই নদীতে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত তিনটি ড্রেজার, একটি বেকো মেশিন এবং প্রায় এক হাজার ফুট পাইপসহ বিভিন্ন সরঞ্জাম ধ্বংস করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সরকারি অনুমোদন ছাড়া একটি চক্র সোনাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। অবৈধভাবে বালু উত্তোলনের ফলে নদীর স্বাভাবিক গতিপথ পরিবর্তন, নদীভাঙন এবং পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।
অভিযানকালে অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের সতর্ক করা হয় এবং সরকারি বিধিবিধান মেনে চলার নির্দেশ দেওয়া হয়।
উপজেলা প্রশাসন জানিয়েছে, সরকারি অনুমোদন ছাড়া অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থ ও পরিবেশ রক্ষায় নদী ও বালুমহালগুলোতে নিয়মিত নজরদারি করা হচ্ছে।
আরওপড়ুন..... জলঢাকায় জ্ঞানচর্চা ও মননশীল পরিবেশ গড়তে শুভ উদ্বোধন হলো উপজেলা পাবলিক লাইব্রেরীর
প্রকাশক ও সম্পাদক : কায়েস আহমদ সালমান
হেড অফিস: সায়হাম ফিচার কমপ্লেক্স মাধবপুর হবিগঞ্জ Email: www.dainikcrimesin@gmail.com