
ক্রাইমসিন নিউজ ডেক্স :
হবিগঞ্জের মাধবপুরে অভিযান চালিয়ে তিনশো পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে সেনাবাহিনী। রবিবার (২৭ জুলাই) ভোররাতে উপজেলার আদাঐর ইউনিয়নের গোয়ালনগর এলাকায় এ অভিযান পরিচালনা করে সেনাবাহিনীর একটি দল।
মাধবপুর আর্মি ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মো. ইমাম হোসেন এর নেতৃত্বে পরিচালিত এই বিশেষ অভিযানে গোয়ালনগর গ্রামের মৃত মনমোহন দাসের পুত্র সজল দাস (৪৫), মৃত আব্দুর রশিদের পুত্র সেন্টু মিয়া (৩০) এবং মো. কাচম মিয়ার পুত্র মো. ফারুক মিয়া (৩১) কে আটক করা হয়। তাদের কাছ থেকে মোট তিনশো পিস ইয়াবা উদ্ধার করা হয়।
সেনাবাহিনী সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদকসহ তিনজনকে হাতেনাতে আটক করা হয়। পরে ধৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
মাধবপুর আর্মি ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মো. ইমাম হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। স্থানীয় জনগণের দাবি, এ ধরনের নিয়মিত অভিযান এলাকায় মাদক নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রকাশক ও সম্পাদক : কায়েস আহমদ সালমান
হেড অফিস: সায়হাম ফিচার কমপ্লেক্স মাধবপুর হবিগঞ্জ Email: www.dainikcrimesin@gmail.com