1. salmankoeas@gmail.com : admin :
“জুলুমের মাঝেও বিএনপি মাথা তুলে দাঁড়িয়েছে ,বিএনপি ধ্বংস হয়নি, সংগঠিত হচ্ছে’—চুনারঘাটে আলোচনা সভায় সাবেক এমপি ফয়সল - দৈনিক ক্রাইমসিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
শিরোনাম:
​নীলফামারীতে সাইবার সেলের বিশেষ উদ্যোগ: ২৮টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকের হাতে হস্তান্তর মাধবপুরে ১১৯ পূজামণ্ডপে নিরাপত্তায় ৩ নির্বাহী ম্যাজিস্ট্রেট, বসানো হয়েছে আইপি ক্যামেরা রকেট লঞ্চার হাতে ছাত্রলীগ নেতার ছবি ভাইরাল মাঠপর্যায়ে কর্মসূচির কার্যক্রম শুরু, ট্যাব বিতরণ :ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে রাজনৈতিক প্রভাব নেই- এমপি মোশারফ হোসেন লাখাইয়ে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবসে র্যালি ও আলোচনা সভা। কাজিপুরের চরাঞ্চলের দুই ইউনিয়ন পরিদর্শনে সিরাজগঞ্জের জেলা প্রশাসক ডিমলার বালাপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন গোলাম রব্বানী প্রধান নন্দীগ্রামে ঘুমহীন প্রহরী, জনতার নিরাপত্তার ভ্যানগার্ড – আব্দুর রউফ রুবেল নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসককে লাঞ্ছিত ও মারধরের অভিযোগ, অ্যাম্বুলেন্সচালক আটক মিথ্যা অপপ্রচারের অভিযোগ, মাধবপুর উপজেলা প্রেসক্লাব সভাপতির প্রতিবাদ

“জুলুমের মাঝেও বিএনপি মাথা তুলে দাঁড়িয়েছে ,বিএনপি ধ্বংস হয়নি, সংগঠিত হচ্ছে’—চুনারঘাটে আলোচনা সভায় সাবেক এমপি ফয়সল

ক্রাইমসিন নিউজ ডেক্স :
  • Update Time : রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ৩৫৯ Time View

ক্রাইমসিন নিউজ ডেক্স  :
সারাদেশে নির্বাচিত সরকার না থাকায় আইনশৃঙ্খলার চরম অবনতি ঘটেছে—এমন মন্তব্য করেছেন হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব সৈয়দ মোহাম্মদ ফয়সল। তিনি বলেন, এ সুযোগে বিশেষ একটি মহল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যাচার ও অপপ্রচার চালিয়ে যাচ্ছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে জন্ম নেয়া বিএনপি দেশের সর্ববৃহৎ গণতান্ত্রিক রাজনৈতিক সংগঠন। বাংলাদেশের মাটি ও মানুষের সাথে এ দলের বন্ধন অত্যন্ত দৃঢ়।

শনিবার (২৬ জুলাই) চুনারঘাট উপজেলার রাণীগাঁও ইউনিয়ন অফিস মাঠে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত আলোচনা সভা ও ইউনিয়ন পর্যায়ে সদস্য পদ নবায়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সৈয়দ মোহাম্মদ ফয়সল আরও বলেন, “১৯৯১ সাল থেকে মাধবপুর-চুনারঘাটের এমন কোনো গ্রাম বা মহল্লা নেই, যেখানে আমার পদচিহ্ন পড়েনি। বিএনপিকে সুসংগঠিত ও শক্তিশালী করতে আমি নিরলসভাবে কাজ করেছি। জেলাবাসী আমাকে গোপন ভোটের মাধ্যমে জেলা সভাপতি নির্বাচিত করেছিলেন। ২০১৯ সাল পর্যন্ত সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছি। নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখতে আমি সব সময় চেষ্টা করেছি।”

সভায় বিশেষ অতিথির বক্তব্যে তার বড় ছেলে ইঞ্জিনিয়ার সৈয়দ ইশতিয়াক আহমেদ বলেন, “চুনারঘাট আমার দ্বিতীয় বাড়ি। আমার বাবা সৈয়দ মোহাম্মদ ফয়সল এই এলাকার উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। কাজিরখিল ব্রিজ, রাজার বাজার ব্রিজ, পৌরসভা ও হাসপাতাল উন্নয়ন, রাস্তাঘাট, স্কুল-কলেজের ব্যাপক উন্নয়ন হয়েছে তাঁর হাত ধরে। ভবিষ্যতে যদি তিনি রাষ্ট্রীয় দায়িত্ব পান, তবে আমি কথা দিচ্ছি, আমরা দুই ভাইসহ আমাদের পরিবার চুনারঘাটবাসীর উন্নয়নে নিয়োজিত থাকব।”

রাণীগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুর রহমান শফিকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় আরও বক্তব্য রাখেন—
কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান,
উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোফাজ্জেল হক,
উপজেলা ছাত্রদল নেতা আরিফুল রহমান আরিফ,
উপজেলা যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট মোজাম্মেল হক,
সদস্য সচিব জালাল মিয়া,
সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দ হালিম,
যুগ্ম আহ্বায়ক শফিক মিয়া,
উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল মান্নান রুমন,
পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ হাছান তুহিনসহ
বিএনপি, যুবদল, ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানটি বিএনপির আগামী আন্দোলন-সংগ্রামের প্রস্তুতির অংশ হিসেবে বিবেচিত হচ্ছে বলে উপস্থিত নেতারা জানান।

আরওপড়ুন…জুলাই গণঅভ্যুত্থানে শহিদ স্কাউটদের স্মরণে মাধবপুরে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!