
মাধবপুর (হবিগঞ্জ) সংবাদদাতা :
হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বেঙ্গাডুবা মধ্যপাড়া গ্রামে চেয়ারম্যান প্রার্থী ও সাবেক চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ জাবেদের সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় যুবকদের উদ্যোগে আয়োজিত এ বৈঠকে বিপুলসংখ্যক নারী-পুরুষ ভোটার অংশগ্রহণ করেন।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে বেঙ্গাডুবা গ্রামের হারুন মিয়ার বাড়ির উঠানে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন, আনজব আলী সরদার, ফারুক মিয়া, ফজলু মিয়া সরদার, বুলু মিয়া, হারুন মিয়া, মিজান মিয়া, সৈয়দ আলী, মোহাম্মদ আক্তার মিয়া, রেনু মিয়াসহ স্থানীয় নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান প্রার্থী ও সাবেক চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ জাবেদ উপস্থিত ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “আমি নির্বাচিত হলে নোয়াপাড়া ইউনিয়নকে মাদকমুক্ত করব। মাননীয় সংসদ সদস্য সৈয়দ মোহাম্মদ ফয়সল সাহেবের সহযোগিতায় এলাকার রাস্তাঘাটসহ বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করব, ইনশাআল্লাহ।”
তিনি ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও জনকল্যাণে কাজ করার প্রতিশ্রুতি দিয়ে উপস্থিত সবার সহযোগিতা কামনা করেন।
উঠান বৈঠক শেষে সৈয়দ মোহাম্মদ জাবেদের সমর্থনে একটি বিশাল মিছিল বের করা হয়। মিছিলটি স্থানীয় বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কাউসার নগর হাইওয়ে সড়কে গিয়ে শেষ হয়। এ সময় সমর্থকদের বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে এলাকার পরিবেশ।
অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আরওপড়ুন...... প্রকাশিত সংবাদের প্রতিবাদ
প্রকাশক ও সম্পাদক : কায়েস আহমদ সালমান
হেড অফিস: সায়হাম ফিচার কমপ্লেক্স মাধবপুর হবিগঞ্জ Email: www.dainikcrimesin@gmail.com