প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৭, ২০২৬, ৫:১২ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৭, ২০২৬, ৯:০৫ এ.এম
মাধবপুরে বজ্রপাতে যুবকের মৃত্যু

মাধবপুর (হবিগঞ্জ) সংবাদদাতা:
হবিগঞ্জের মাধবপুরে বজ্রপাতে লিটন সরকার (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ৬নং শাহজাহানপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের নোয়াহাটি আন্দিউড়া সড়কে এ ঘটনা ঘটে।
নিহত লিটন সরকার সুরমা সরকারপাড়ার বাসিন্দা ঠাকুর ধন সরকারের বড় ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে লিটন সরকার জমিতে কাজ করতে যাওয়ার পথে আন্দিউরা সড়ক এলাকায় পৌঁছালে হঠাৎ বজ্রপাতের শিকার হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মাধবপুর থানার ওসি মো. সোহেল রানা সত্যতা নিশ্চিত করেছেন।
প্রকাশক ও সম্পাদক : কায়েস আহমদ সালমান
হেড অফিস: সায়হাম ফিচার কমপ্লেক্স মাধবপুর হবিগঞ্জ Email: www.dainikcrimesin@gmail.com
© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন