
মাহমুদল হাসান শুভ কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
২০২৬-২৭ অর্থবছরের মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার বিভিন্ন জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) উপজেলার বিভিন্ন জলাশয়ে এ পোনা মাছ অবমুক্তকরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-১ (কাজিপুর) আসনের সংসদ সদস্য মো. সেলিম রেজা।
এ সময় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
মৎস্যসম্পদের উন্নয়ন, জলাশয়ে মাছের উৎপাদন বৃদ্ধি এবং দেশীয় মাছের প্রজনন ও সংরক্ষণে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা জানান।
এ সময় জলাশয়ে অবমুক্ত করা মাছের পোনা সংরক্ষণ ও পরিচর্যার পাশাপাশি অবৈধভাবে মাছ শিকার থেকে বিরত থাকতে স্থানীয়দের সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।
আরওপড়ুন….. নীলফামারীতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অপরাধে বৃদ্ধের যাবজ্জীবন কারাদণ্ড