মাধবপুর( হবিগঞ্জ) প্রতিনিধি :
হবিগঞ্জের মাধবপুরে হাওরে ইরি ক্ষেতে ঘাষ কাটার সময় শিয়াল কামড়ে প্রাণেশ দাস (৩০)নামে এক কৃষককে ক্ষতবিক্ষত করে দিয়েছে। তার আত্মচিৎকারে আশপাশ থেকে কৃষকরা এসে শিয়াল কে ধাওয়া দিয়ে তাড়িয়ে দিলে পানেশ পানে রক্ষা পায়।
মঙ্গলবার বিকেলে উপজেলার সুলতানপুর গ্রামে এ ঘটনা ঘটে। প্রাণেশ বিকেলে গ্রামের পাশে হাওরের ধান ক্ষেতে গৃহপালিত গরুর জন্য ঘাস কাটতে যায়। ঘাস কাটার সময় আচমকা ধান ক্ষেতের ভেতর থেকে একটি শিয়াল দৌড়ে এসে তার উপর আক্রমণ করে।
আরওপড়ুন ...মাধবপুরে মাজারে ওরশ পালনকে কেন্দ্র করে সং/র্ঘ/ষের ঘটনায় আ/ট/ক-৩
এ সময় প্রাণেশ মাটিতে লুটিয়া পরলে শরীরের বিভিন্ন স্থানে কামড়িয়ে দেয়। ক্ষতবিক্ষত করেছে প্রাণেশের ঠোঁট।তার সুর চিৎকারে লোকজন এসে ধাওয়া দিলে শিয়ালটি চলে যায়। মুমূর্ষ অবস্থায় মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ প্রাণেশ দাস কে ভর্তি করা হয়।
প্রকাশক ও সম্পাদক : কায়েস আহমদ সালমান
হেড অফিস: সায়হাম ফিচার কমপ্লেক্স মাধবপুর হবিগঞ্জ Email: www.dainikcrimesin@gmail.com