1. salmankoeas@gmail.com : admin :
মাধবপুরে মাজারে ওরশ পালনকে কেন্দ্র করে সং/র্ঘ/ষের ঘটনায় আ/ট/ক-৩ - দৈনিক ক্রাইমসিন
রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
শিরোনাম:
আশা’র উদ্যোগে সিলেটে বৃক্ষ রোপন অভিযান মাধবপুরে স্কুল ভবনের ছাদ ভেঙে পড়ে আহত দপ্তরী, উদ্বেগ অভিভাবকদের আলোচিত রিসোর্টকাণ্ড: ৫০১ নম্বর কক্ষ নিয়ে যা বললেন মামুনুল হক শ্রীমঙ্গলে বাড়ির আঙিনা থেকে উদ্ধার হলো বিষধর শঙ্খিনী ‘কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সর্বোচ্চ সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী’ অবহেলা নয়, দ্রুত চিকিৎসা জরুরি—ব্রেন টিউমারের প্রাথমিক লক্ষণগুলো কী? ডিমলায় পাটনার কংগ্রেস অনুষ্ঠিত: আধুনিক প্রযুক্তি ও টেকসই কৃষি উন্নয়নে গুরুত্বারোপ ফাউল, হলুদ নাকি লাল কার্ড—মেসির ঘটনাটি কীভাবে দেখে ফুটবল আইন? মাধবপুরের পল্লীতে কয়েক হাজার ফুট আর্জেন্টিনার পতাকা প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন চন্ডিছড়া চা বাগানের ফ্যামিলি কার্ড কার্যক্রম

মাধবপুরে মাজারে ওরশ পালনকে কেন্দ্র করে সং/র্ঘ/ষের ঘটনায় আ/ট/ক-৩

প্রতিনিধি, মাধবপুর(হবিগঞ্জ)
  • Update Time : বুধবার, ২ এপ্রিল, ২০২৫
  • ২১৭ Time View

প্রতিনিধি, মাধবপুর(হবিগঞ্জ)
হবিগঞ্জের মাধবপুর উপজেলার কালিকাপুর এলাকায় মাজারে ওরশ পালনকে কেন্দ্র করে বি-বাদমান দু’গ্রæপের মধ্যে সংঘর্ষের ঘটনায় ৩জনকে আটক করেছে সেনাবাহিনী। বুধবার ভোররাত পর্যন্ত কালিকাপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।

আটককৃতরা হলো উপজেলার ধীতপুরা গ্রামের হেলাল উদ্দিনের ছেলে ছেলে তোফাজ্জল মিয়া(২৬) নাসিরনগর উপজেলার দৌলতপুর গ্রামের সেলু মিয়ার ছেলে মোছাব্বির হোসেন(৩২) ও একই এলাকার ফয়সল মিয়ার ছেলে সোহাগ মিয়া (২০)। রাত ১২টায় সেনাবাহিনী আটককৃতদের মাধবপুর থানা পুলিশে সোর্পদ করেছেন।

জানা যায়-হবিগঞ্জের মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের কালিকাপুর গ্রামের মাজারে ওরশ নিয়ন্ত্রন করতেন আওয়ামীলীগের নেতাকর্মীরা। ৫ আগষ্ট ছাত্র-জনতার বিপ্লবের মধ্য দিয়ে শেখ হাসিনার পতন ঘটলে তা স্থানীয় বিএনপির নেতাকর্মীরা নিয়ন্ত্রনে নেয়ার চেষ্টা করে।

এক পক্ষে নেতৃত্ব দেয় যুবদল নেতা নজরুল গাজী অপর পক্ষের নেতৃত্ব দেয় বিএনপি নেতা এড.সাজিদুল ইসলাম সজল। এ নিয়ে ২২ ফেব্রæয়ারী দু’পক্ষে মধ্যে ব্যাপক সংর্ঘষ হয়। এরই রেশ ধরে মঙ্গলবার সকালে আবারও দু’গ্রæপের মধ্যে সংর্ঘষ শুরু হয়।

এতে উভয় পক্ষের প্রায় ৫০ জন আহত হয়। আহত কবির মিয়া (৩৫) খোকন মিয়া ২৮) জালাল মিয়া (৪০) রোকন মিয়া ৪৫) গুলবাহার বেগম ৩৫) হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

থানার অফিসার ইনর্চাজ আব্দুল্লা আল মামুন জানান-শাহজীবাজারে উপস্থিত সেনা ক্যাম্পের সদস্যরা সংঘর্ষের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৩জনকে আটক করে থানা পুলিশে সোপর্দ করেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!