মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুরে সৎ মায়ের কাছে সাহানা (৫) নামে এক শিশুর রহস্যজনক মৃত্যু হয়েছে। সোমবার সকালে উপজেলার উত্তর বরগ গ্রামে এ ঘটনা ঘটে। শিশুটির মায়ের পরিবারের দাবি, তাকে হত্যা করা হয়েছে। তবে মৃত্যুর কারণ নিয়ে পরস্পরবিরোধী বক্তব্য পাওয়ার কথা জানিয়েছে পুলিশ।
সাহানা উত্তর বরগ গ্রামের জলিল মিয়ার মেয়ে। তার মায়ের নাম তানজিলা। স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দুই বছর আগে সাহানার বাবা-মায়ের মধ্যে বিচ্ছেদ হয়। এরপর মা আলাদা হয়ে গেলে সাহানা বাবার সৎমায়ের বাড়িতে থাকত।
সোমবার সকালে শিশুটির মৃত্যুর খবর পেয়ে মাধবপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মফিউর রহমান সহ পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে।
মাধবপুর থানার ওসি মো. সোহেল রানা জানান, শিশুটির মৃত্যুকে ঘিরে পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া গেছে। মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে।
আরওপড়ুন..... মাধবপুরে চার ব্যবসা প্রতিষ্ঠানকে ১৪ হাজার টাকা জরিমানা
প্রকাশক ও সম্পাদক : কায়েস আহমদ সালমান
হেড অফিস: সায়হাম ফিচার কমপ্লেক্স মাধবপুর হবিগঞ্জ Email: www.dainikcrimesin@gmail.com