
মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজার সদর উপজেলার আমতৈল ইউনিয়নের আটগাঁও মৌজায় সরকারী খাস (ডিসি) জমি উদ্ধার করেছে জেলা প্রশাসন। ইউনিয়ন ভূমি অফিসের আওতাধীন ওই মৌজার ১ নম্বর খতিয়ানের এসএ ৯৩১ এবং আরএস ১১০০ নম্বর দাগভুক্ত বাজার শ্রেণির ০.০০৩৫ একর জমি সরকার পুনরায় নিজের নিয়ন্ত্রণে এনেছে।
২৬ মে (সোমবার) জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. ইসরাইল হোসেনের নির্দেশনায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (নেজারত শাখা) মো. সোহাগ মিলু। উদ্ধারকৃত জমিতে তাৎক্ষণিকভাবে সরকারের পক্ষ থেকে সাইনবোর্ড স্থাপন করা হয়।
এর আগের দিন, ২৫ মে, রাজনগর উপজেলার বড়গাঁও মৌজার ৪৬ নম্বর দাগে গোপাট শ্রেণির ১.০৬ একর, মিঠুপুর লামা মৌজার ৫৩৫ নম্বর দাগে বিল শ্রেণির ৪.৩৩ একর এবং ৫১৮ নম্বর দাগে পতিত শ্রেণির ১৪.৪১ একরসহ মোট ১৯.৮ একর সরকারি খাস জমি অবৈধ দখল থেকে উদ্ধার করা হয়।
আরওপড়ুন ....মৌলভীবাজারে পুলিশের অভিযানে বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার পীর আজাদের বাড়িতে অভিযান, মা ও বোন আটক
জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন বলেন, "জনস্বার্থে জেলাব্যাপী অবৈধ দখলদারদের কবল থেকে সরকারি খাস জমি উদ্ধারে অভিযান অব্যাহত থাকবে। পর্যায়ক্রমে সকল অবৈধভাবে দখল করা সরকারি জমি পুনরুদ্ধার করা হবে।"
প্রকাশক ও সম্পাদক : কায়েস আহমদ সালমান
হেড অফিস: সায়হাম ফিচার কমপ্লেক্স মাধবপুর হবিগঞ্জ Email: www.dainikcrimesin@gmail.com