1. salmankoeas@gmail.com : admin :
মৌলভীবাজারে পুলিশের অভিযানে বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার পীর আজাদের বাড়িতে অভিযান, মা ও বোন আটক - দৈনিক ক্রাইমসিন
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
শিরোনাম:
লাখাইয়ে বীরমুক্তিযোদ্ধা শাহেদ আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। বিভিন্ন মহলের শোক। স্ত্রীর আবদারে মোবাইল কিনে দেওয়ার পর যুবকের আত্মহত্যা ছোনগাছায় ইসলামী আন্দোলনের নবনির্বাচিত জেলা সভাপতিকে গণসংবর্ধনা কাজিপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, দিনভর নানা কর্মসূচি কাজিপুরে নতুন ইউএনও শাহনাজ পারভীনের যোগদান বিএনপিকে ধ্বংস করতে এসে সব ফ্যাসিস্ট ব্যর্থ যা বললেন এমপি মোশারফ বগুড়ার নন্দীগ্রামে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়।মাধবপুরে সৈয়দ মোঃফয়সল। নন্দীগ্রামে সেলাই মেশিন ও হুইল চেয়ার দিলেন এমপি মোশারফ মাধবপুরে চোরাই বাঁশসহ মিনি ট্রাক জব্দ মাধবপুরে ৩৮০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মৌলভীবাজারে পুলিশের অভিযানে বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার পীর আজাদের বাড়িতে অভিযান, মা ও বোন আটক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ৩০৬ Time View

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার:
মৌলভীবাজার শহরের যুগিডর এলাকায় পুলিশের বিশেষ অভিযানে একটি বাড়ি থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। অভিযুক্ত বাড়িটির মালিক চিহ্নিত সন্ত্রাসী পীর আজাদ।

মঙ্গলবার (২৭ মে) বিকেল সাড়ে ৩টার দিকে মৌলভীবাজার সদর উপজেলার খালিশপুর এলাকা থেকে পুলিশ এক আসামিকে নিয়ে ফেরার পথে যুগিডর এলাকায় পৌঁছায়। সেসময় দেখতে পায়, পীর আজাদের সহযোগী জুবের নামের এক যুবক অপর এক যুবককে মারধর করছে। মৌলভীবাজার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) উৎপল পাল দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে জুবের পীর আজাদের বাড়ি থেকে দেশীয় অস্ত্র এনে পুলিশের দিকে তেড়ে আসে।

তাৎক্ষণিকভাবে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পীর আজাদের বাড়ি ঘিরে ফেলে এবং অভিযান চালিয়ে বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করে।

এ ঘটনায় মৌলভীবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) আজমল হোসেন জানান, সন্ত্রাসী পীর আজাদের মা ও বোনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তিনি আরও বলেন, পীর আজাদের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে।

আরওপড়ুন ..কোরবানির প্রকৃত মর্মঃ আত্মত্যাগ বনাম আধুনিকতার আড়ম্বর!

স্থানীয় বাসিন্দারা জানান, পীর আজাদ দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!