
মাধবপুর প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুর উপজেলার ৬নং শাহজাহানপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক, সাংবাদিক ও সম্ভাব্য ইউপি সদস্য পদপ্রার্থী শফিকুল ইসলাম শফিকের বিরুদ্ধে থানায় দায়ের করা চুরি ও ছিনতাইয়ের অভিযোগকে মিথ্যা, ভিত্তিহীন ও মানহানিকর বলে দাবি করেছেন তিনি।
বুধবার গণমাধ্যমে পাঠানো এক লিখিত বক্তব্যে শফিকুল ইসলাম শফিক বলেন, দীর্ঘদিন ধরে তিনি সাংবাদিকতা ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। তাঁর দাবি, কর্মজীবনে কখনো তাঁর বিরুদ্ধে চুরি, ছিনতাই বা অন্য কোনো অপরাধমূলক অভিযোগ ওঠেনি। সাম্প্রতিক অভিযোগটি তাঁর সামাজিক ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে করা হয়েছে বলে তিনি মনে করেন।
লিখিত বক্তব্যে তিনি আরও অভিযোগ করেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকরভাবে প্রচার করা হয়েছে । তিনি এ ধরনের কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ জানান এবং বিষয়টি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
তিনি সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি নিরপেক্ষ, স্বচ্ছ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের আহ্বান জানান। একই সঙ্গে অভিযোগটি যদি অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত প্রমাণিত হয়, তাহলে প্রচলিত আইন অনুযায়ী দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও দাবি জানান।
শফিকুল ইসলাম শফিক বলেন, “আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমি বিশ্বাস করি, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সত্য উদঘাটিত হবে এবং প্রকৃত ঘটনা সবার সামনে আসবে।
এ বিষয়ে সংশ্লিষ্ট থানার পক্ষ থেকে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে বলে জানা গেছে। অভিযোগের বিষয়ে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট সকল পক্ষকে আইনগত প্রক্রিয়ার প্রতি আস্থা রাখার আহ্বান জানিয়েছেন সচেতন মহল।
আরওপড়ুন..... মাধবপুরে পিআইও নূর মামুনের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, বদলি স্থগিত নিয়েও প্রশ্ন
প্রকাশক ও সম্পাদক : কায়েস আহমদ সালমান
হেড অফিস: সায়হাম ফিচার কমপ্লেক্স মাধবপুর হবিগঞ্জ Email: www.dainikcrimesin@gmail.com