প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২, ২০২৬, ৬:২৭ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২, ২০২৬, ১০:৩৬ এ.এম
স্ত্রীর আবদারে মোবাইল কিনে দেওয়ার পর যুবকের আত্মহত্যা

মাধবপুর সংবাদদাতা :
মাধবপুরে পারিবারিক টানাপোড়েনের মধ্যে
স্ত্রীর আবদারে একটি মোবাইল ফোন কিনে দিযে
গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার করেছে আব্দুর রহিম (২৩) এক যুবক পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে বুধবার ভোররাতে এ ঘটনা ঘটে। তিনি পৌরসভার ১নং ওয়াডের আবুল বাশারের ছেলে।
বুধবার সকালে পুলিশ যুলন্ত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত যুবক মাধবপুর পৌর সভার ১নং ওয়াডের ছেলে।
মাধবপুর থানার ওসি মোঃ সোহেল রানা জানান , স্ত্রীকে মোবাইল ফোন কিনে দেওয়ার বিষয়টি নিয়ে ওই যুবকের সঙ্গে মনোমালিন্য চলছিল। বিষয়টি নিয়ে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন বলে স্বজনদের দাবি। পারিবারিক টানাপোড়েনের মধ্যে স্বামী মঙ্গলবার রাতে মোবাইল ফোন কিনে এনে স্ত্রীকে দেয়। বুধবার ভোররাতের কোনো একসময় পরিবারের সদস্যদের অগোচরে ঘরের ভেতর গলায় ফাঁস দেন তিনি।
পরে স্বজনরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
প্রকাশক ও সম্পাদক : কায়েস আহমদ সালমান
হেড অফিস: সায়হাম ফিচার কমপ্লেক্স মাধবপুর হবিগঞ্জ Email: www.dainikcrimesin@gmail.com
© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন