1. salmankoeas@gmail.com : admin :
ছোনগাছায় ইসলামী আন্দোলনের নবনির্বাচিত জেলা সভাপতিকে গণসংবর্ধনা - দৈনিক ক্রাইমসিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
শিরোনাম:
​নীলফামারীতে সাইবার সেলের বিশেষ উদ্যোগ: ২৮টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকের হাতে হস্তান্তর মাধবপুরে ১১৯ পূজামণ্ডপে নিরাপত্তায় ৩ নির্বাহী ম্যাজিস্ট্রেট, বসানো হয়েছে আইপি ক্যামেরা রকেট লঞ্চার হাতে ছাত্রলীগ নেতার ছবি ভাইরাল মাঠপর্যায়ে কর্মসূচির কার্যক্রম শুরু, ট্যাব বিতরণ :ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে রাজনৈতিক প্রভাব নেই- এমপি মোশারফ হোসেন লাখাইয়ে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবসে র্যালি ও আলোচনা সভা। কাজিপুরের চরাঞ্চলের দুই ইউনিয়ন পরিদর্শনে সিরাজগঞ্জের জেলা প্রশাসক ডিমলার বালাপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন গোলাম রব্বানী প্রধান নন্দীগ্রামে ঘুমহীন প্রহরী, জনতার নিরাপত্তার ভ্যানগার্ড – আব্দুর রউফ রুবেল নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসককে লাঞ্ছিত ও মারধরের অভিযোগ, অ্যাম্বুলেন্সচালক আটক মিথ্যা অপপ্রচারের অভিযোগ, মাধবপুর উপজেলা প্রেসক্লাব সভাপতির প্রতিবাদ

ছোনগাছায় ইসলামী আন্দোলনের নবনির্বাচিত জেলা সভাপতিকে গণসংবর্ধনা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ২১৪ Time View
ছোনগাছায় ইসলামী আন্দোলনের নবনির্বাচিত জেলা সভাপতিকে গণসংবর্ধনা

মাহমুদুল হাসান শুভ, কাজীপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

ইসলামী আন্দোলন বাংলাদেশ সিরাজগঞ্জ জেলা শাখার নবনির্বাচিত সভাপতি মাওলানা শাহ আব্দুল্লাহ মামুনকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। ছোনগাছা, বাগবাটি ও খোকশাবাড়ী অঞ্চলের নেতাকর্মীদের যৌথ আয়োজনে ছোনগাছা বাজার চত্বরে এ সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন মাওলানা আব্দুর রাজ্জাক। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতী হাজী শেখ মুহাম্মাদ নুরুন নাবী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সিরাজগঞ্জ জেলা আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক খন্দকার আলী আকবর।

প্রধান অতিথির বক্তব্যে মুফতী হাজী শেখ মুহাম্মাদ নুরুন নাবী বলেন, মাওলানা শাহ আব্দুল্লাহ মামুনের নেতৃত্বে সিরাজগঞ্জে ইসলামী আন্দোলনের সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে দক্ষ, সৎ ও যোগ্য কর্মী তৈরির ওপর গুরুত্বারোপ করেন তিনি। পাশাপাশি নবনির্বাচিত সভাপতির নেতৃত্বে সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সংবর্ধিত অতিথি মাওলানা শাহ আব্দুল্লাহ মামুন বলেন, আল্লাহর সন্তুষ্টিকে সামনে রেখে ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করে। তিনি বলেন, আদর্শের রাজনীতিতে ক্ষমতার স্বার্থে কোনো ধরনের আপসের সুযোগ নেই। দেশের কল্যাণে সব শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা নিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

তিনি আরও বলেন, ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের দমিয়ে রাখার কোনো অপচেষ্টা মেনে নেওয়া হবে না। তবে দেশের স্বার্থে শান্তিপূর্ণ ও ন্যায়ভিত্তিক রাজনৈতিক পরিবেশ গড়ে তুলতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিরাজগঞ্জ জেলা শাখার ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আবু জাফর সরকার, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সিরাজগঞ্জ জেলা সভাপতি শেখ মুহাম্মাদ শোয়াইব সোহান, ইসলামী যুব আন্দোলনের জেলা তথ্য ও গবেষণা সম্পাদক হাফেজ ওমর ফারুক, সরকারি কলেজ শাখার সদস্য সচিব আবু নোমান, ছোনগাছা ইউনিয়ন ইসলামী যুব আন্দোলনের সভাপতি ইউনুস আহমাদ ও সাধারণ সম্পাদক মুহা. গাফফারসহ স্থানীয় নেতাকর্মীরা।

এ সময় আঃ মজিদ, আব্দুল কাদের, জাহাঙ্গীর হাজী, আলতাফ কারীসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আরওপড়ুন…… তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়।মাধবপুরে সৈয়দ মোঃফয়সল।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!