আশীষ দাশ গুপ্ত লাখাই প্রতিনিধি
হবিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিজয় র্যলি শেখ হাসিনার পলায়নের বর্ষপূর্তি উপলক্ষে পালন করা হয়েছে। এ উপলক্ষে জেলা বিএনপি অঙ্গ সহযোগী সংগঠন র্যালি বের করে।
বুধবার দুপুর ২টায় কেন্দ্রীয় ঈদগাহ থেকে র্যালিটি বের হয়ে শহর প্রদক্ষিণ করে।
সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হলেও তা উপেক্ষা করে হাজার হাজার মানুষের সমাগম ঘটে র্যালিতে। হবিগঞ্জ জনস্রেতে পরিণত হয়।
বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জি কে গউছের নেতৃত্বে র্যালিতে অংশ নেন হবিগঞ্জ জেলা জাসাসের আহবায়ক মিজানুর রহমান চৌধুরী নেতৃত্বে একদল জেলা যুবদল, ছাত্রদল, কৃষকদল, শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল, ওলেমা দল অঙ্গ সহযোগী সংগঠন সহ বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট হবিগঞ্জ জেলা ।
এর আগে সংক্ষিপ্ত সমাবেশে বক্তৃতা করেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জি কে গউছ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করায় প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ ইউনুসকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, নির্বাচন ঘনিয়ে আসছে। আমরা জনগণের দল। জনগণের সমর্থন নিয়ে ইনশাআল্লাহ্ বিএনপি সরকার গঠন করবে। অতএব সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে। কোন ষড়যন্ত্র যেন“ আমাদেরকে আলাদা না করতে পারে সে জন্য সকলকে সতর্ক থাকতে হবে।“
আরওপড়ুন ...হবিগঞ্জে শেখ হাসিনার ‘পলায়ন দিবস’ উপলক্ষে জেলা বিএনপির বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত
প্রকাশক ও সম্পাদক : কায়েস আহমদ সালমান
হেড অফিস: সায়হাম ফিচার কমপ্লেক্স মাধবপুর হবিগঞ্জ Email: www.dainikcrimesin@gmail.com