1. salmankoeas@gmail.com : admin :
হবিগঞ্জে শেখ হাসিনার ‘পলায়ন দিবস’ উপলক্ষে জেলা বিএনপির বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত - দৈনিক ক্রাইমসিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
শিরোনাম:
​নীলফামারীতে সাইবার সেলের বিশেষ উদ্যোগ: ২৮টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকের হাতে হস্তান্তর মাধবপুরে ১১৯ পূজামণ্ডপে নিরাপত্তায় ৩ নির্বাহী ম্যাজিস্ট্রেট, বসানো হয়েছে আইপি ক্যামেরা রকেট লঞ্চার হাতে ছাত্রলীগ নেতার ছবি ভাইরাল মাঠপর্যায়ে কর্মসূচির কার্যক্রম শুরু, ট্যাব বিতরণ :ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে রাজনৈতিক প্রভাব নেই- এমপি মোশারফ হোসেন লাখাইয়ে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবসে র্যালি ও আলোচনা সভা। কাজিপুরের চরাঞ্চলের দুই ইউনিয়ন পরিদর্শনে সিরাজগঞ্জের জেলা প্রশাসক ডিমলার বালাপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন গোলাম রব্বানী প্রধান নন্দীগ্রামে ঘুমহীন প্রহরী, জনতার নিরাপত্তার ভ্যানগার্ড – আব্দুর রউফ রুবেল নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসককে লাঞ্ছিত ও মারধরের অভিযোগ, অ্যাম্বুলেন্সচালক আটক মিথ্যা অপপ্রচারের অভিযোগ, মাধবপুর উপজেলা প্রেসক্লাব সভাপতির প্রতিবাদ

হবিগঞ্জে শেখ হাসিনার ‘পলায়ন দিবস’ উপলক্ষে জেলা বিএনপির বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

নিজেস্ব প্রতিবেদক :
  • Update Time : বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ৪৭১ Time View
হবিগঞ্জে শেখ হাসিনার ‘পলায়ন দিবস’ উপলক্ষে জেলা বিএনপির বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

নিজেস্ব প্রতিবেদক :

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে হবিগঞ্জে পালিত হয়েছে ‘আওয়ামী ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পলায়নের বর্ষপূর্তি’। এ উপলক্ষে বুধবার (৬ আগস্ট) দুপুর ২টায় জেলা বিএনপির উদ্যোগে এক বিশাল র‌্যালি শহরজুড়ে বের করা হয়।

র‌্যালিটি কেন্দ্রীয় ঈদগাহ ময়দান থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হলেও নেতাকর্মীদের উপস্থিতি ছিল ব্যাপক। হাজারো মানুষের অংশগ্রহণে র‌্যালিটি একসময় জনস্রোতে রূপ নেয়।

র‌্যালিতে নেতৃত্ব দেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জি কে গউছ। এতে আরও অংশ নেন সুপ্রীম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট আমিনুল ইসলাম, জেলা বিএনপির সিনিয়র নেতা অ্যাডভোকেট মঞ্জুর উদ্দিন আহমেদ শাহীন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মো. নুরুল ইসলাম, হাজী এনামুল হক, মিজানুর রহমান চৌধুরী, অ্যাডভোকেট এনামুল হক সেলিম,হবিগঞ্জ জেলা জাসাস আহবায়ক মিজানুর রহমান চৌধুরীসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা।

র‌্যালি শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন কেন্দ্রীয় নেতা জি কে গউছ। তিনি বলেন, “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করায় আমরা প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুসকে ধন্যবাদ জানাই। নির্বাচন ঘনিয়ে এসেছে। জনগণের শক্তিতে বিএনপি আবার ক্ষমতায় আসবে ইনশাআল্লাহ। তাই আমাদের সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে। কোনো ষড়যন্ত্র যেন আমাদের বিভক্ত করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।”

বক্তারা আরও বলেন, “বিএনপি গণমানুষের দল। এই সরকারের পতনের জন্য জনগণ প্রস্তুত। বিজয়ের দ্বারপ্রান্তে এসে সবাইকে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে থাকতে হবে।”

বর্ণাঢ্য এই র‌্যালিতে বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। শহরের বিভিন্ন প্রান্ত থেকে মিছিল সহকারে দলীয় নেতাকর্মীরা র‌্যালিতে যোগ দেন, যার ফলে শহরে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।

আরওপড়ুন…নন্দীগ্রামে ‘পলায়ন দিবস’ উপলক্ষে বিএনপির বিশাল বিজয় মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!