1. salmankoeas@gmail.com : admin :
ফরিদপুরে চারদিনব্যাপী চিনিকল কর্মকর্তাদের ইন-হাউজ প্রশিক্ষণ সমাপ্ত - দৈনিক ক্রাইমসিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
শিরোনাম:
​নীলফামারীতে সাইবার সেলের বিশেষ উদ্যোগ: ২৮টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকের হাতে হস্তান্তর মাধবপুরে ১১৯ পূজামণ্ডপে নিরাপত্তায় ৩ নির্বাহী ম্যাজিস্ট্রেট, বসানো হয়েছে আইপি ক্যামেরা রকেট লঞ্চার হাতে ছাত্রলীগ নেতার ছবি ভাইরাল মাঠপর্যায়ে কর্মসূচির কার্যক্রম শুরু, ট্যাব বিতরণ :ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে রাজনৈতিক প্রভাব নেই- এমপি মোশারফ হোসেন লাখাইয়ে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবসে র্যালি ও আলোচনা সভা। কাজিপুরের চরাঞ্চলের দুই ইউনিয়ন পরিদর্শনে সিরাজগঞ্জের জেলা প্রশাসক ডিমলার বালাপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন গোলাম রব্বানী প্রধান নন্দীগ্রামে ঘুমহীন প্রহরী, জনতার নিরাপত্তার ভ্যানগার্ড – আব্দুর রউফ রুবেল নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসককে লাঞ্ছিত ও মারধরের অভিযোগ, অ্যাম্বুলেন্সচালক আটক মিথ্যা অপপ্রচারের অভিযোগ, মাধবপুর উপজেলা প্রেসক্লাব সভাপতির প্রতিবাদ

ফরিদপুরে চারদিনব্যাপী চিনিকল কর্মকর্তাদের ইন-হাউজ প্রশিক্ষণ সমাপ্ত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ৮১৬ Time View

মোঃ আরিফুল হাসান, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি

বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের উদ্যোগে সদরদপ্তর ও বিভিন্ন মিল/প্রতিষ্ঠানের প্রশাসন বিভাগের কর্মকর্তাদের চারদিনব্যাপী চাকরিকালীন বিশেষ ইন-হাউজ প্রশিক্ষণ সমাপ্ত হয়েছে। শনিবার শুরু হওয়া এ প্রশিক্ষণ মঙ্গলবার (১২ আগস্ট) বিকেলে ফরিদপুর চিনিকল প্রশিক্ষণ ভবনে সমাপ্ত হয়।

সমাপনী অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন করপোরেশনের পরিচালক (বাণিজ্যিক) ও পরিচালক (অর্থ) আজহারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন চীফ অব পার্সোনাল শাহ্রীনা তানাজ। অনুষ্ঠানে সভাপতিত্ব ও স্বাগত বক্তব্য রাখেন ফরিদপুর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সাইফুল্লাহ।

প্রশিক্ষণ কোর্স পরিচালনা করেন করপোরেশনের ভা. “মহাব্যবস্থাপক (ব্যবস্থাপনা উন্নয়ন ও প্রশিক্ষণ) সেলিনা আক্তার এবং প্রশিক্ষক ছিলেন সদরদপ্তরের ব্যবস্থাপক (প্রশাসন) মো. “আসিফ মামুন। প্রশিক্ষণে জাতীয় শুদ্ধাচার কৌশল, তথ্য অধিকার আইন, পিপিএ-২০০৬, পিপিআর-২০০৮ এর বিধান, দরপত্র মূল্যায়ন, অনুমোদন, চুক্তিকরণ, টেন্ডার আহবান পদ্ধতি, বাছাইকরণ, তুলনামূলক বিবরণী প্রস্তুতকরণ, কার্যাদেশ প্রদান ও মালামাল সংগ্রহ ব্যবস্থাপনা বিষয়ে আলোচনা করা হয়।

“অনুষ্ঠানে ফরিদপুর চিনিকলের মহাব্যবস্থাপক (অর্থ) খোন্দকার আলমগীর হোসেন, মহাব্যবস্থাপক (কৃষি) মুহাম্মদ আনিস উজ্জামান, মহাব্যবস্থাপক (কারখানা) পুলক কুমার সরকার, মহাব্যবস্থাপক (প্রশাসন) মাসুদ রেজা, উপমহাব্যবস্থাপক (ল্যাব) মুহম্মদ মোফাখখারুল ইকবাল, ব্যবস্থাপক (পরিঃ প্রকৌ)” ও সহকারী ব্যবস্থাপক পুরবী বেগমসহ প্রশাসন বিভাগের ৩০ জন প্রশিক্ষণার্থী উপস্থিত ছিলেন।

উপস্থাপনা করেন উপব্যবস্থাপক (ল্যাব) প্রলয় কুমার সাহা। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।

আরওপড়ুন…নিরপেক্ষ নির্বাচনের দাবিতে কাজিপুরে জামায়াতের গণমিছিল

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!