1. salmankoeas@gmail.com : admin :
নন্দীগ্রামে দুর্যোগ প্রশমন দিবসে ফায়ার সার্ভিস মহড়া প্রদর্শন - দৈনিক ক্রাইমসিন
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম:
বিদ্রোহী প্রার্থী ঠেকাতে আগাম প্রস্তুতিতে বিএনপি, জোরদার হচ্ছে সাংগঠনিক নজরদারি মাধবপুরে ডাকাতি মামলার ৩ আসামি গ্রেফতার সোনামুখী ইউনিয়নে ইসলামী আন্দোলনের চেয়ারম্যান প্রার্থী হিসেবে মোনেক্কা হোসেনের নাম ঘোষণা কাজিপুরে ১১ মাস ধরে নিখোঁজ বৃদ্ধ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি নন্দীগ্রামে ৫০ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন আলী গ্রেপ্তার ফুলবাড়ীর খয়েরবাড়ী সরকারপাড়া ও অম্রবাড়ী গ্রামে শিশু শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করে প্রশংসায় ভাসছেন মানুষের ভালোবাসা ও সেবাই আমার রাজনীতির শক্তি: এমপি সৈয়দ মো.ফয়সল লাখাইয়ে ধরার উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচী। লাখাইয়ে কৃষক স্মার্ট কার্ড প্রদান কার্যক্রমের শুরু। লঘুচাপ আরও শক্তিশালী, বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অধিদপ্তর

নন্দীগ্রামে দুর্যোগ প্রশমন দিবসে ফায়ার সার্ভিস মহড়া প্রদর্শন

নন্দীগ্রাম (বগুড়া) সংবাদদাতা :
  • Update Time : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ৩৭৯ Time View

নন্দীগ্রাম (বগুড়া) সংবাদদাতা :
সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দূর্যোগ- প্রতিপাদ্যে বগুড়ার নন্দীগ্রামে নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষ্যে গতকাল সোমবার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া প্রদর্শন করে। এরআগে উপজেলা প্রশাসন ও দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে পরিষদ চত্বর থেকে একটি র‍্যালি বের হয়।

সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সরদার মো. ফজলুল করিমের সঞ্চালনায় আলোচনায় বক্তব্য দেন কর্মকর্তারা।

উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ গাজিউল হক, উপজেলা প্রাণিসম্পদ অফিসার কল্পনা রানী রায়, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার আন্না রানী দাস, উপজেলা মহিলা বিষয়ক অফিসার সুলতানা আকতার বানু, উপজেলা পরিসংখ্যান অফিসার রবিউল ইসলাম,

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার রফিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, রেজাউল করিম কামাল, ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহাবুর রহমান, নন্দীগ্রাম উপজেলা প্রেস ক্লাব যুগ্ম আহ্বায়ক এমদাদুল হক, নন্দীগ্রাম মডেল প্রেস ক্লাব সাধারণ সম্পাদক প্রভাষক জাকারিয়া লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রউফ উজ্জল প্রমূখ।

আরওপড়ুন ….ডিমলায় ২০২৫-২৬ অর্থবছরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের বিনামূল্যে শীতকালীন সবজির বীজ বিতরণ

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!