1. salmankoeas@gmail.com : admin :
নন্দীগ্রামে প্রাণিসম্পদ সহায়তা ও ভিজিএফের চাল বিতরণ - দৈনিক ক্রাইমসিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
শিরোনাম:
​নীলফামারীতে সাইবার সেলের বিশেষ উদ্যোগ: ২৮টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকের হাতে হস্তান্তর মাধবপুরে ১১৯ পূজামণ্ডপে নিরাপত্তায় ৩ নির্বাহী ম্যাজিস্ট্রেট, বসানো হয়েছে আইপি ক্যামেরা রকেট লঞ্চার হাতে ছাত্রলীগ নেতার ছবি ভাইরাল মাঠপর্যায়ে কর্মসূচির কার্যক্রম শুরু, ট্যাব বিতরণ :ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে রাজনৈতিক প্রভাব নেই- এমপি মোশারফ হোসেন লাখাইয়ে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবসে র্যালি ও আলোচনা সভা। কাজিপুরের চরাঞ্চলের দুই ইউনিয়ন পরিদর্শনে সিরাজগঞ্জের জেলা প্রশাসক ডিমলার বালাপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন গোলাম রব্বানী প্রধান নন্দীগ্রামে ঘুমহীন প্রহরী, জনতার নিরাপত্তার ভ্যানগার্ড – আব্দুর রউফ রুবেল নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসককে লাঞ্ছিত ও মারধরের অভিযোগ, অ্যাম্বুলেন্সচালক আটক মিথ্যা অপপ্রচারের অভিযোগ, মাধবপুর উপজেলা প্রেসক্লাব সভাপতির প্রতিবাদ

নন্দীগ্রামে প্রাণিসম্পদ সহায়তা ও ভিজিএফের চাল বিতরণ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ৪১২ Time View

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি তানসেন আলী মন্টু

বগুড়ার নন্দীগ্রামে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সুফলভোগীদের মাঝে গরু ছাগলের খাবার, পৌরসভার দরিদ্র পরিবারে ভিজিএফ চাল ও শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

গতকাল মঙ্গলবার উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চত্বরে পশুখাদ্য বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মো. মোশারফ হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শারমিন আরা। এদিন পৌরসভার ভিজিএফ চাল ও শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করেন সংসদ সদস্য। সঙ্গে ছিলেন পৌরসভার নির্বাহী কর্মকর্তা শাহীন মাহমুদ।

প্রাণিসম্পদ দপ্তর জানিয়েছে, সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর কর্তৃক নির্বাচিত সুফলভোগীরা উপকরণ পেয়েছেন।

উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার, উপজেলা প্রাণিসম্পদ অফিসার কল্পনা রানী রায়, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ গাজিউল হক, থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শফিউল আলম সুমন, ভেটেরিনারি সার্জন ডা. রাশেদুল ইসলাম, ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান মাহাবুর রহমান।

প্রাণিসম্পদ দপ্তরের নির্বাচিত সুফলভোগী ৩৪ জনের মাঝে ৭৯.৬ কেজি করে বকনার দানাদার খাবার, ৩৪ জনের মাঝে ১১৯.৬ কেজি করে ষাঁডের দানাদার খাবার এবং ৮১ জনের মাঝে ২৫ কেজি করে ছাগলের দানাদার খাবার বিতরণ করা হয়েছে।

আরওপড়ুন…….হবিগঞ্জ সীমান্তে জ্বালানি তেল ও পণ্য পাচার রোধে ৫৫ বিজিবির কঠোর নজরদারি

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!