1. salmankoeas@gmail.com : admin :
সচিবের সই ছাড়াই প্রকল্প পাস করেছেন উপদেষ্টা আসিফ : প্রতিমন্ত্রী শাহে আলম - দৈনিক ক্রাইমসিন
শনিবার, ১১ জুলাই ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম:
মৌলভীবাজারে উজানের ঢলে মনু নদীর তাণ্ডব, বাঁধ ভেঙে দুর্ভোগে ১৫ গ্রামের মানুষ খোয়াই নদীর বাঁধ ধসে ভয়াবহ জলাবদ্ধতা, ড্রেজারকে দায়ী করছেন স্থানীয়রা নন্দীগ্রামে কুরিয়ার সার্ভিসের গাড়ি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, চালক নিহত লাখাইয়ে আদালতের মাধ্যমে বেদখলীয় ভূমি উদ্ধার করে প্রকৃত মালিককে বুঝিয়ে দিলেন ইউএনও। ঝুঁকিপূর্ণ ধর্মঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়, আতঙ্কে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবক প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে মাধবপুরে ৭ সমবায় সমিতিতে চারা রোপণ নারী শিক্ষার প্রসারে নতুন নেতৃত্ব: বুল্লা সিংহগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ফজলে রাব্বি মাধবপুরে উন্নত স্বাস্থ্যসেবার পথে আরেক ধাপ, স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত ইভটিজিং রোধে কঠোর বার্তা, মাধবপুরে যুবকের ৬ মাসের জেল মাধবপুরে নদীভাঙনের তাণ্ডব, অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ঝুঁকিতে জনপদ

সচিবের সই ছাড়াই প্রকল্প পাস করেছেন উপদেষ্টা আসিফ : প্রতিমন্ত্রী শাহে আলম

Reporter Name
  • Update Time : শনিবার, ২৩ মে, ২০২৬
  • ১১১ Time View

স্টাফ রিপোর্টার :
অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সচিবের স্বাক্ষর ছাড়াই শুধু নিজের স্বাক্ষরে প্রকল্প অনুমোদন দিয়েছেন বলে অভিযোগ করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

শনিবার (২৩ মে) সকালে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ অভিযোগ করেন।

শাহে আলম বলেন, ‘অন্তবর্তী সরকারের স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সচিবের স্বাক্ষর ছাড়াই শুধু নিজের স্বাক্ষরে প্রকল্প অনুমোদন দিয়েছেন।’

তিনি জানান, দীর্ঘ সময় ধরে বিভিন্ন প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠায় এই অনুসন্ধান কার্যক্রম শুরু করা হয়েছে। বিশেষ করে উন্নয়ন প্রকল্পের অর্থ ব্যয় ও বাস্তবায়ন পরিস্থিতি খতিয়ে দেখা হবে। গত ১৮ মাসে পিরোজপুরে উল্লেখযোগ্য কোনো উন্নয়নকাজ হয়নি।

অন্তর্বর্তী সরকারের সময় উপদেষ্টাদের মৌখিক নির্দেশনার কারণে এসব কাজ বন্ধ ছিল দাবি করে শাহে আলম বলেন, ‘আওয়ামী লীগ সরকারের সময়ে পিরোজপুরের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের নামে প্রায় ছয় হাজার কোটি টাকা উত্তোলন করা হলেও বাস্তবে কোনো কাজ হয়নি।’

তিনি বলেন, ‘স্থানীয় সরকার বিভাগ এবং এর অধীন দপ্তর, সংস্থা ও প্রতিষ্ঠানের ২০০৯ সালের জানুয়ারি থেকে ১৭ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত সময়ের সার্বিক কার্যক্রমে কোনো অনিয়ম বা দুর্নীতি হয়েছে কি না, তা অনুসন্ধানে স্থানীয় সরকার বিভাগের মহাপরিচালককে আহ্বায়ক করে সাত সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।’

কমিটিকে ৬০ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন মীর শাহে আলম।

আরওপড়ুন….. পুলিশ অভিযানে গিয়ে বারবার আ`ক্রান্ত হচ্ছে 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!