1. salmankoeas@gmail.com : admin :
উপজেলা প্রশাসনের উদ্যোগে কুরবানীর পশু জবাই ও চামড়া সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত - দৈনিক ক্রাইমসিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:১১ অপরাহ্ন
শিরোনাম:
​নীলফামারীতে সাইবার সেলের বিশেষ উদ্যোগ: ২৮টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকের হাতে হস্তান্তর মাধবপুরে ১১৯ পূজামণ্ডপে নিরাপত্তায় ৩ নির্বাহী ম্যাজিস্ট্রেট, বসানো হয়েছে আইপি ক্যামেরা রকেট লঞ্চার হাতে ছাত্রলীগ নেতার ছবি ভাইরাল মাঠপর্যায়ে কর্মসূচির কার্যক্রম শুরু, ট্যাব বিতরণ :ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে রাজনৈতিক প্রভাব নেই- এমপি মোশারফ হোসেন লাখাইয়ে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবসে র্যালি ও আলোচনা সভা। কাজিপুরের চরাঞ্চলের দুই ইউনিয়ন পরিদর্শনে সিরাজগঞ্জের জেলা প্রশাসক ডিমলার বালাপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন গোলাম রব্বানী প্রধান নন্দীগ্রামে ঘুমহীন প্রহরী, জনতার নিরাপত্তার ভ্যানগার্ড – আব্দুর রউফ রুবেল নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসককে লাঞ্ছিত ও মারধরের অভিযোগ, অ্যাম্বুলেন্সচালক আটক মিথ্যা অপপ্রচারের অভিযোগ, মাধবপুর উপজেলা প্রেসক্লাব সভাপতির প্রতিবাদ

উপজেলা প্রশাসনের উদ্যোগে কুরবানীর পশু জবাই ও চামড়া সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : রবিবার, ২৪ মে, ২০২৬
  • ২৩৮ Time View

​মোঃ বাদশা প্রামানিক নীলফামারী প্রতিনিধি:
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কুরবানীর পশু সঠিক পদ্ধতিতে জবাই এবং পশুর চামড়া সংরক্ষণ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নীলফামারীর ডিমলায় দিনব্যাপী এক বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

​রবিবার (২৪ মে) বিকেলে ডিমলা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইমরানুজ্জামান।

​কর্মশালায় কুরবানীর পশু স্বাস্থ্যসম্মত ও ইসলামী বিধান অনুযায়ী জবাই, পরিবেশ দূষণ রোধ এবং পশুর চামড়া দীর্ঘ সময় ভালো রাখার আধুনিক ও কার্যকর পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা ও হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়। বক্তারা বলেন, সঠিক নিয়মে পশু জবাই ও চামড়া সংরক্ষণ করা গেলে একদিকে যেমন জনস্বাস্থ্য সুরক্ষিত থাকবে, অন্যদিকে দেশের অর্থনীতিতেও চামড়া শিল্প গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

​উক্ত প্রশিক্ষণ কর্মশালায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মীর হাসান আল বান্না, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সাহিদুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশরাফুল ইসলাম, শাহেনুর আলম এবং জেলা বিসিক ডেপুটি ম্যানেজার আশরাফুল ইসলাম বোরহান উদ্দিন। এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় ইমাম, সাংবাদিক, জনপ্রতিনিধি ও প্রশিক্ষণার্থীবৃন্দ এতে অংশ নেন।
​কর্মশালায় কুরবানীর সময় সার্বিক স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। অনুষ্ঠান শেষে আয়োজকদের পক্ষ থেকে অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানিয়ে আগামীতেও এ ধরনের জনকল্যাণমূলক ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।

আরওপড়ুন…. নীরব চাঁদাবাজি চলছে সর্বত্রই

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!