1. salmankoeas@gmail.com : admin :
মাধবপুরে চুরির অভিযোগে যুবককে প্রকাশ্যে অপদস্থ, মাথা ন্যাড়া করে আঁকা হলো আর্জেন্টিনার পতাকা - দৈনিক ক্রাইমসিন
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
শিরোনাম:
মাধবপুরের জিপিএসের সহায়তায় ছিনতাইকৃত ট্রাকসহ তিন গরু উদ্ধার মাধবপুরে শিমের বাম্পার ফলনের প্রত্যাশা, লাভের স্বপ্ন দেখছেন কৃষকেরা ডিমলায় শারদীয় দুর্গোৎসব ২০২৬ সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে উপজেলা প্রশাসনের জরুরি যোগাযোগের নম্বর প্রকাশ লাখাইয়ে পূজা মণ্ডপ পরিদর্শনে প্রেসক্লাব নেতৃবৃন্দ। ফেসবুকে মিথ্যা তথ্য ছড়িয়ে মানহানি: ডিমলায় থানায় লিখিত অভিযোগ। নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনায় আলোচনায় সুজিত গোপ, গ্রেপ্তার ৭ নন্দীগ্রামে ৪৮ পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার, খোঁজ নিচ্ছেন এমপি মোশারফ হোসেন ​নীলফামারীতে সাইবার সেলের বিশেষ উদ্যোগ: ২৮টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকের হাতে হস্তান্তর মাধবপুরে ১১৯ পূজামণ্ডপে নিরাপত্তায় ৩ নির্বাহী ম্যাজিস্ট্রেট, বসানো হয়েছে আইপি ক্যামেরা রকেট লঞ্চার হাতে ছাত্রলীগ নেতার ছবি ভাইরাল

মাধবপুরে চুরির অভিযোগে যুবককে প্রকাশ্যে অপদস্থ, মাথা ন্যাড়া করে আঁকা হলো আর্জেন্টিনার পতাকা

Reporter Name
  • Update Time : শনিবার, ৬ জুন, ২০২৬
  • ২০০ Time View

মাধবপুর সংবাদদাতা :

হবিগঞ্জের মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের কালীগঞ্জ বাজারে মোবাইল ফোন চুরির অভিযোগে এক যুবককে প্রকাশ্যে অপদস্থ করার ঘটনা নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে সমালোচনার ঝড় উঠেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি কালীগঞ্জ বাজারের এক ব্যবসায়ীর মোবাইল ফোন হারিয়ে যাওয়ার ঘটনায় ওই যুবকের বিরুদ্ধে সন্দেহ প্রকাশ করা হয়। পরে স্থানীয় কয়েকজন তাকে আটক করে বাজার এলাকায় নিয়ে আসেন। একপর্যায়ে তার মাথার চুল ন্যাড়া করে দেওয়া হয় এবং মাথার ওপর আর্জেন্টিনার জাতীয় পতাকার আদলে নকশা আঁকা হয়।

ঘটনার সময় বাজারে বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি ছিল। অনেকেই মোবাইল ফোনে ছবি ও ভিডিও ধারণ করেন। পরে সেসব ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দেয়।

স্থানীয় সচেতন নাগরিকরা বলেন, কোনো ব্যক্তি অপরাধে জড়িত থাকলেও তাকে শাস্তি দেওয়ার এখতিয়ার সাধারণ মানুষের নেই। আইন নিজের হাতে তুলে নেওয়ার এমন প্রবণতা আইনের শাসনের পরিপন্থী। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
এ বিষয়ে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, “ এ বিষয়ে আমার কাছে কেউ যোগাযোগ করেনি। বিষয়টি সম্পর্কে আমচর জানা নেই।

এ ঘটনায় এলাকায় আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয়রা বলছেন, অপরাধের অভিযোগ থাকলে আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমেই তার সমাধান হওয়া উচিত।

আরওপড়ুন……. বগুড়ায় পরিচ্ছন্নতা অভিযান ডেঙ্গু ঠেকাতে মাঠে নামলেন নগর প্রশাসক

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!