1. salmankoeas@gmail.com : admin :
বগুড়ায় সাংবাদিকের ওপর হামলার ঘটনায় মামলা - দৈনিক ক্রাইমসিন
শনিবার, ০৬ জুন ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম:
লাখাইয়ে বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষ রোপন কর্মসূচী। লাখাইয়ে বাজারে কলমিশাক নিয়ে বিরুধের জেরে সংঘর্ষে আহত ৩ বিদ্যুতের আবাসিক গ্রাহকদের ৭৫ ইউনিট পর্যন্ত বর্ধিত দাম প্রত্যাহার মাধবপুরে প্রতিবন্ধী কিশোরীকে ধ‘র্ষণ। অভিযুক্ত সুরঞ্জন দাস গ্রেফতার, কারাগারে প্রেরণ এমপি এস এম ফয়সলের উদ্যোগে শান্ত খড়কি, সমঝোতা প্রক্রিয়া শুরু মৌলভীবাজার যুবদল সভাপতির কেন্দ্রীয় পদ লাভে নেতাকর্মীদের উচ্ছ্বাস শিশু রামিসা হত্যা মামলার রায় ৭ জুন নীলফামারী জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত ডিমলার ইউএনও মোঃ ইমরানুজ্জামান কাজীপুরের সোনামুখী–গাসাবাড়ী সড়ক বেহাল দশায়: চরম দুর্ভোগে হাজারো মানুষ বৃক্ষরোপণের মধ্য দিয়ে কাজিপুরে ‘কাজিপুর সবুজ পথ’-এর পথচলা শুরু

Join 4 other subscribers

বগুড়ায় সাংবাদিকের ওপর হামলার ঘটনায় মামলা

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
  • ৬৫৪ Time View

তানসেন আলী মন্টু ক্রাইম রিপোর্টার

<

বগুড়ার নন্দীগ্রামে পারিবারিক বিবাদ নিরসনের সময় দুই পক্ষের মারপিটে সাংবাদিক রাসেল মাহমুদসহ পাঁচজন আহত হওয়ার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত চার আসামি গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে আছেন।

তাদেরকে গ্রেপ্তারের জন্য অভিযানে নেমেছে পুলিশ। মঙ্গলবার মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী পুলিশ সুপার (নন্দীগ্রাম সার্কেল) মো. নুরুজ্জামান চৌধুরী। গত শুক্রবার বিকেলে উপজেলার বুড়ইল ইউনিয়নের কামুল্যা চাকরান আধখোলা এলাকায় মারপিটের ঘটনা ঘটে।

<

এতে দুই নারীসহ আহত হন সাতজন। গত রোববার কামুল্যা সরকারপাড়ার মৃত আফসার আলীর ছেলে আনোয়ার হোসেন টুটুল বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। আসামিরা হলেন- চাকরান আধখোলা এলাকার নুর মোহাম্মদ, হযরত আলী, রমজান এবং কাওসার আলী।

মামলার বিবরণ ও স্থানীয় সুত্রে জানা গেছে, বাড়ির ছাদ থেকে আরেক বাড়ির ছাদে বৃষ্টির পানি পরার জেরে নিকটাত্মীয় দুই পরিবারের বিবাদ সৃষ্টি হয়। সম্প্রতি বাকবিতন্ডা ও মারমুখী আচরণের ঘটনা দুই পক্ষ নিরসনে বসে।

<

এনিয়ে ফের বৈঠকে বসার আগে মারপিটের ঘটনা ঘটে। এসময় এক নারীকে টানা হেঁচড়া করে শ্লীলতাহানি ঘটনায় প্রতিপক্ষরা। বিবাদ নিরসনে উপস্থিত হয়ে হামলার শিকার হন দুই পরিবারের নিকটাত্মীয় সাংবাদিক রাসেলের বাবা মোত্তালেব হোসেন।

আরওপড়ুন …প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে সন্তুষ্ট নয় বিএনপি

<

খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ামাত্রই সাংবাদিক রাসেল মাহমুদের ওপর হামলা হয়। তিনি দৈনিক প্রতিদিনের সংবাদে কর্মরত ও নন্দীগ্রাম উপজেলা প্রেস ক্লাবের যুগ্ম আহবায়ক। মারপিটে আহত দুই পক্ষের সাতজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল এবং মোহাম্মদ আলী হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা থানার উপ-পরিদর্শক বেদার উদ্দিন জানান, মামলা দায়েরের পরই আসামিরা আত্মগোপন করেছে। তাদেরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।


Discover more from দৈনিক ক্রাইমসিন

Subscribe to get the latest posts sent to your email.

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!

Discover more from দৈনিক ক্রাইমসিন

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading