1. salmankoeas@gmail.com : admin :
বগুড়ায় সাংবাদিকের উপর বর্বরোচিত সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন  - দৈনিক ক্রাইমসিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
শিরোনাম:
​নীলফামারীতে সাইবার সেলের বিশেষ উদ্যোগ: ২৮টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকের হাতে হস্তান্তর মাধবপুরে ১১৯ পূজামণ্ডপে নিরাপত্তায় ৩ নির্বাহী ম্যাজিস্ট্রেট, বসানো হয়েছে আইপি ক্যামেরা রকেট লঞ্চার হাতে ছাত্রলীগ নেতার ছবি ভাইরাল মাঠপর্যায়ে কর্মসূচির কার্যক্রম শুরু, ট্যাব বিতরণ :ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে রাজনৈতিক প্রভাব নেই- এমপি মোশারফ হোসেন লাখাইয়ে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবসে র্যালি ও আলোচনা সভা। কাজিপুরের চরাঞ্চলের দুই ইউনিয়ন পরিদর্শনে সিরাজগঞ্জের জেলা প্রশাসক ডিমলার বালাপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন গোলাম রব্বানী প্রধান নন্দীগ্রামে ঘুমহীন প্রহরী, জনতার নিরাপত্তার ভ্যানগার্ড – আব্দুর রউফ রুবেল নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসককে লাঞ্ছিত ও মারধরের অভিযোগ, অ্যাম্বুলেন্সচালক আটক মিথ্যা অপপ্রচারের অভিযোগ, মাধবপুর উপজেলা প্রেসক্লাব সভাপতির প্রতিবাদ

বগুড়ায় সাংবাদিকের উপর বর্বরোচিত সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন 

তানসেন আলী মন্টু ক্রাইম রিপোর্টার
  • Update Time : শনিবার, ৩ মে, ২০২৫
  • ১০৬৬ Time View

তানসেন আলী মন্টু ক্রাইম রিপোর্টার

বগুড়ার প্রাণকেন্দ্র সাতমাথায় শনিবার দুপুরে দৈনিক ভোরের ডাক পত্রিকার জেলা প্রতিনিধি ও জাতীয় অনলাইন প্রেসক্লাব বগুড়া জেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাংবাদিক নজরুল ইসলাম দয়ার উপর বর্বরোচিত সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। 

এতে বগুড়া জেলা জাতীয় অনলাইন প্রেসক্লাবের সভাপতি মাকসুদ আলম হাওলাদারের সভাপতিত্বে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।এসময় প্রধান অতিথির বক্তব্যে রাখেন দৈনিক ইনকিলাব পত্রিকার ব্যুরো প্রধান মহসিন আলী রাজু।

এছাড়াও বগুড়া জেলা জাতীয় অনলাইন প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মতিনের সঞ্চালনায় মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন নন্দীগ্রাম উপজেলা জাতীয় অনলাইন প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি রাসেল মাহমুদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তানসেন আলী মন্টু।

সারিয়াকান্দি উপজেলা জাতীয় অনলাইন প্রেসক্লাবের সভাপতি রহিদুর রহমান মিলন, শাহজাহানপুর উপজেলা জাতীয় অনলাইন প্রেসক্লাবের সভাপতি শিপলু রহমান। শিবগঞ্জ উপজেলা জাতীয় অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি।

উক্ত মানববন্ধনে কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন সাংবাদিক ওয়াসিম রেজা, নব কুমার সূর্য্য, এমদাদুল হক (রনি), ববিন রহমান,এসএম দৌলত। শিবগঞ্জ উপজেলা জাতীয় অনলাইন প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হক, শাহিন আলম, সাদিকুর রহমান, আরিফ, হাফসা পারভিন, মোরশেদুল ইসলাম রবি, শাহজাহান আলী, আনোয়ার হোসেন, সাজু মিয়া, শেখর চন্দ্র টুটুল,মিজানুর রহমান,বাকী বিল্লাহ, উৎপল কুমার মোহন্ত, রুহুল আমিন, সোহাগ আলী,

আরওপড়ুন …কিশোরগঞ্জের তিস্তা ক্যানেল থেকে নজরুল ইসলাম নামে এক বৃদ্ধের ভাসমান লাশ উদ্ধার

হেদায়েতুল ইসলাম লিটন, আবু হাসান হাবীবসহ বগুড়া জেলার কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক ও  অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দরা। মানববন্ধন থেকে বক্তারা বলেন, যে সাংবাদিক নজরুল ইসলাম দয়ার উপর সন্ত্রাসী হামলা স্বাধীন ও মুক্ত গণমাধ্যম চর্চায় বড় বাঁধা। পাশাপাশি অনতিবিলম্বে সাংবাদিক নজরুল ইসলাম দয়ার উপর হামলাকারী সন্ত্রাসীদের দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় নিয়ে এসে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানানো হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!