1. salmankoeas@gmail.com : admin :
ডিসের লাইনে এনালগ বন্ধ ও ডিজিটাল চালু করনে ফুলবাড়ীতে স্যাট ভিশনের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত - দৈনিক ক্রাইমসিন
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
শিরোনাম:
মাধবপুরে নারীর ক্ষমতায়নে নতুন দিগন্ত: নীড় মহিলা সমবায় সমিতির পথচলা শুরু মাধবপুরে ‘নতুন কুড়ি স্পোর্টস-২০২৬’ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত সুরমা চা বাগানে নারী পর্যটক গণধর্ষণ মামলার পলাতক আসামি  গ্রেফতার বগুড়া জেলার আদমদীঘি উপজেলায় পরিস্কার পরিচ্ছন্ন কর্মসূচির উদ্বোধন করলেন আব্দুল মহিত তালুকদার (এমপি) লাখাইয়ে হাম নিয়ে জনসচেনতা ও সতর্কতামূলক প্রচারাভিযানে পথশিশু ফাউন্ডেশন। জমি, বিরোধ ও অপেক্ষা: আশ্রব আলীর জীবনে ৫০ বছরের অমীমাংসিত অধ্যায় নিজের মাথায় গু`লি চালিয়ে পুলিশ সদস্যের আ`ত্মহ`ত্যা লাখাইয়ে কলেজের লাগোয়া ভূমি ক্রয়বিক্রয় কে কেন্দ্র করে নানামুখী আলোচনা ও ভূলবুঝাবুঝি। মহিউদ্দিন দুর্নীতির অভিযোগে বদলি—আদেশ ফেরাতে মরিয়া সহকারী পোস্টমাস্টার জেনারেল আবুল কাদের জগদীশপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মো: শাহাব উদ্দিন রাষ্ট্রদ্রোহী মামলায় গ্রেফতার।

Join 4 other subscribers

ডিসের লাইনে এনালগ বন্ধ ও ডিজিটাল চালু করনে ফুলবাড়ীতে স্যাট ভিশনের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

দিনাজপুর প্রতিনিধি:
  • Update Time : শনিবার, ১০ মে, ২০২৫
  • ৭৫৮ Time View

দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরের ফুলবাড়ী স্যাট ভিশন ক্যাবল টিভি নেটওয়ার্কের আওতাধিন সকল এলাকার গ্রাহক পর্যায়ে চলমান এনালগ বন্ধ করে সরকারের নির্দেশনা বাস্তবায়নে ডিজিটাল পদ্ধতি চালু করনে সংবাদক সম্মেলনের করেন ফুলবাড়ী স্যাট ভিশন স্যাটেলাইন ক্যাবল টিভি নেটওয়ার্ক এর পরিচালক প্রভাষক জার্জিস আহম্মেদ।

(১০ মে) শনিবার বেলা ১২টায় ফুলবাড়ী উপজেলার উত্তর সুজাপুরে অবস্থিত স্যাট ভিশন ক্যাবল টিভি নেটওয়ার্কের নিজস্ব কার্যালয়ে এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জার্জিস আহম্মেদ বলেন,আমি গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অনুমোতিপত্র (লাইন্সেস) নিয়ে প্রায় ৩০ বছর যাবৎ ফুলবাড়ীতে (স্যাট ভিশন) ক্যাবল লাইন সংযোগ (ডিস) ব্যবসা পরিচালনা করে আসছি।

 

 

আমার ব্যবসা চলা কালে আমি সর্বদাই গ্রাহকের কথা বিবেচনা করে ও গ্রাহক স্বার্থ রক্ষা করে আমার প্রতিষ্ঠানটি পরিচালনা করছি যা অদ্যবধি চলমান রয়েছে।

বাংলাদেশ সরকার ক্যাবল লাইনের গ্রাহক পর্যায় থেকে ভ্যাট ও ট্যাক্স শতভাগ আদায়ের লক্ষে সকল ক্যাবল গ্রাহককে ডিজিটাল লাইনের আওতায় আনতে প্রায় ৫ বছর পূর্বে নোটিশের মাধ্যমে সারাদেশের সকল বৈধ্য ক্যাবল ব্যাবসায়ীদের জানিয়ে দেন।

 

আমিও তার আওতাভুক্ত হওয়ায় গ্রাহককে ডিজিটাল করনের লক্ষে এতদিন সময় আবেদন করে চলেছি। কিন্তু বর্তমান অন্তর্র্বতীকালিন সরকারের সংশ্লিষ্ট্য কর্তৃৃপক্ষ কোন প্রকার সময় দিতে রাজি নন। সেই সাথে আগামী জুনে আমার লাইন্সেস নবায়ন করতে গেলে অবশ্যই আমার লাইনে ৮০ ভাগ ডিজিটাল গ্রাহক থাকতে হবে।

আরওপড়ুন …ডিমলায় টিসিবির পন্য বিতরণে অনিয়মের অভিযোগ

এমতাবস্থায় আমার লাইনের সকল গ্রাহককে ডিজিটাল করনের লক্ষে গ্রাহকের অবগতির জন্য আমার নিজস্ব চ্যানেল (স্যাট ভিশনে) প্রায় দুই মাস যাবৎ নোটিশ আকারে প্রচার করি।

এরপরেও অনেকে বুঝতে পারে নাই। তাই আজ সংবাদ সম্মেলনের মাধ্যমে আমার সম্মানিত সকল গ্রাহককে জানাচ্ছি যে, আমি নিজেও চাই যে, আগের মতো করে লাইন চলুক কিন্তু সরকারের নির্দেশনা অমান্য করে আমি যদি আমার প্রতিষ্ঠান পরিচালনা করি তাহলে আমার প্রতিষ্ঠানটি বিভিন্ন প্রকার সমস্যার সম্মুখিন হবে। বর্তমানে আমাদের পাশ্ববর্তী সকল উপজেলায় প্রায় ডিজিটালের আওতায় চলে এসেছে।

আমি সকলকে বিনয়ের সাথে জানাতে চাই যে, ক্যাবল লাইনের ডিজিটাল বক্স কোন অবৈধ্য বক্স নয়। এই বক্স সরকারের নির্দেশনার একটি অংশ। তাই সকলকে ডিজিটাল লাইনের আওতাভুক্ত হওয়ার অনুরোধ করছি।


Discover more from দৈনিক ক্রাইমসিন

Subscribe to get the latest posts sent to your email.

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!

Discover more from দৈনিক ক্রাইমসিন

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading