1. salmankoeas@gmail.com : admin :
জেসমিন প্রকল্পের উদ্যোগে জলবায়ু সহনশীল কৃষি প্রযুক্তির ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ - দৈনিক ক্রাইমসিন
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
শিরোনাম:
মধুখালীতে জিপিএ-৫ পাওয়া ৭১ শিক্ষার্থীকে সম্মাননা প্রদান শ্রমিকবান্ধব নেতৃত্বে প্রশংসিত স্ট্যান্ডার্ড গ্রুপের COO মোঃ নূর-ই-আলম রাজধানীসহ দেশের সড়কে ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে নতুন নীতিমালা সংসদ অধিবেশনকে কেন্দ্র করে ঢাকার বিস্তীর্ণ এলাকায় সভা-মিছিল নি/ষি/দ্ধ মাধবপুরে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনের প্রস্তুতি নিয়ে মতবিনিময় মাধবপুরে অবৈধ ট্রাক্টর আতঙ্ক, একের পর এক গ্রামীণ সড়ক ক্ষতিগ্রস্ত মানিকপুরে যুবসমাজের হাতে ২০পিস ইয়াবাসহ ইকবাল আটক কাজিপুরের চরাঞ্চলে নদীভাঙন রোধ ও যমুনা উপজেলা বাস্তবায়নের দাবি নন্দীগ্রামে সার সংকট কারসাজি, অর্ধ লক্ষাধিক টাকা জরিমানা কাজীপুরে দুই হাজারের বেশি বৃক্ষরোপণ, পরিচর্যার আহ্বান উপজেলা প্রশাসনের

জেসমিন প্রকল্পের উদ্যোগে জলবায়ু সহনশীল কৃষি প্রযুক্তির ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ

Reporter Name
  • Update Time : বুধবার, ২১ মে, ২০২৫
  • ৭২৯ Time View

ইসলামপুর(জামালপুর)প্রতিনিধি: জামালপুরের ইসলামপুরে জেন্ডার ইনক্লুসিভ মার্কেট সিস্টেমস ফর ইম্প্রুভড নিউট্রিশন (GESMIN) প্রকল্পের উদ্যোগে ও ইস্পাহানি এগ্রো লিঃ এর কারিগরি সহায়তায় পরিবেশবান্ধাব বালাইনাশক ও জলবায়ু সহনশীল কৃষি প্রযুক্তির ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২১মে) ইসলামপুর উপজেলা মডেল মসজিদে দিনব্যাপী অস্ট্রেলিয়ান সরকারের সহায়তায় অস্ট্রেলিয়ান এনজিও কো অপারেশন প্রোগ্রামের মাধ্যমে উন্নয়ন সংঘ ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অংশীদারিত্বের ভিত্তিতে বাস্তবায়নাধীন জেন্ডার ইনক্লুসিভ মার্কেট সিস্টেমস ফর ইমপ্রুভড নিউট্রিশন (জেসমিন) প্রকল্পের উদ্যোগে এই প্রশিক্ষণটি অনুষ্ঠিত হয়েছে।

উক্ত প্রশিক্ষণে ইসলামপুর ও মেলান্দহ উপজেলার ৫২জন কমিউনিটি সেলস এজেন্টদের নিয়ে ইস্পাহানি এগ্রো লিমিটেড পরিবেশ বান্ধব বিভিন্ন কৃষি উপকরণ ও মার্কেটিং চ্যানেল নিয়ে আলোচনা করেন।

জেসমিন প্রকল্পের বিজনেস ডেভলপমেন্ট অফিসার রবিউল আউয়াল এর সঞ্চালনায় আলোচনা করেন, ইস্পাহানি এগ্রো লিমিটেডের ডেপুটি এক্সিকিউটিভ (মার্কেট ডেভেলপমেন্ট) তানভীর হাসান, টেরিটরি সেলস অফিসার হুমায়ুন কবীর, উন্নয়ন সংঘ জেসমিন প্রকল্পের বিজনেস ডেভলপমেন্ট অফিসার কৃষিবিদ খলিলউল্লাহ, আবিদ হাসান, আব্দুস সামাদসহ আরো অনেকে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!