1. salmankoeas@gmail.com : admin :
ডোমারে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহযোগী সদস্যদের নিয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত - দৈনিক ক্রাইমসিন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
শিরোনাম:
মাধবপুরে ডাকাতি মামলার ৩ আসামি গ্রেফতার সোনামুখী ইউনিয়নে ইসলামী আন্দোলনের চেয়ারম্যান প্রার্থী হিসেবে মোনেক্কা হোসেনের নাম ঘোষণা কাজিপুরে ১১ মাস ধরে নিখোঁজ বৃদ্ধ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি নন্দীগ্রামে ৫০ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন আলী গ্রেপ্তার ফুলবাড়ীর খয়েরবাড়ী সরকারপাড়া ও অম্রবাড়ী গ্রামে শিশু শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করে প্রশংসায় ভাসছেন মানুষের ভালোবাসা ও সেবাই আমার রাজনীতির শক্তি: এমপি সৈয়দ মো.ফয়সল লাখাইয়ে ধরার উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচী। লাখাইয়ে কৃষক স্মার্ট কার্ড প্রদান কার্যক্রমের শুরু। লঘুচাপ আরও শক্তিশালী, বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অধিদপ্তর কাজিপুরে বালুবাহী ট্রাকের চাপায় ভ্যানচালক নিহত, আহত ৩

ডোমারে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহযোগী সদস্যদের নিয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শনিবার, ৫ এপ্রিল, ২০২৫
  • ২৩৬ Time View

মোঃ বাদশা প্রামানিক নীলফামারী প্রতিনিধিঃ
ডোমারে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ডোমার উপজেলা শাখার আয়োজনে ঈদে মিলন পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৪ এপ্রিল) সকাল ১০টায় নীলফামারীর ডোমার উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ডোমার উপজেলা শাঁখার সভাপতি সোহেল রানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের নীলফামারী জেলার প্রধান উপদেষ্টা অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের নীলফামারী জেলা সভাপতি প্রভাষক মনিরুজ্জামান জুয়েল। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মাদ্রাসা কল্যাণ পরিষদের সাবেক কেন্দ্রীয় অফিস সম্পাদক ও মৌলভীবাজার এডুকেশন ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ হাবিবুর রহমান হাবিব।

অনুষ্ঠানে দাড়ছুল কুরআন পাঠ করেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের ডোমার উপজেলা শাখার উপদেষ্টা মাওলানা মনিরুল আলম।সেখানে আরো উপস্থিত ছিলেন ডোমার উপজেলা শাখার বিভিন্ন শ্রেণী পেশার শ্রমিক বৃন্দ।

এ সময় উপস্থিত সকলের মধ্যে সুখ দুঃখ ঈদের আনন্দ ভাগাভাগি সহ শ্রমিকদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য পেশ করেন বক্তারা এবং সবার শেষে দেশ ও জাতির কল্যাণে মোনাজাত করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!