1. salmankoeas@gmail.com : admin :
নন্দীগ্রামে পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধন - দৈনিক ক্রাইমসিন
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
শিরোনাম:
মধুখালীতে জিপিএ-৫ পাওয়া ৭১ শিক্ষার্থীকে সম্মাননা প্রদান শ্রমিকবান্ধব নেতৃত্বে প্রশংসিত স্ট্যান্ডার্ড গ্রুপের COO মোঃ নূর-ই-আলম রাজধানীসহ দেশের সড়কে ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে নতুন নীতিমালা সংসদ অধিবেশনকে কেন্দ্র করে ঢাকার বিস্তীর্ণ এলাকায় সভা-মিছিল নি/ষি/দ্ধ মাধবপুরে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনের প্রস্তুতি নিয়ে মতবিনিময় মাধবপুরে অবৈধ ট্রাক্টর আতঙ্ক, একের পর এক গ্রামীণ সড়ক ক্ষতিগ্রস্ত মানিকপুরে যুবসমাজের হাতে ২০পিস ইয়াবাসহ ইকবাল আটক কাজিপুরের চরাঞ্চলে নদীভাঙন রোধ ও যমুনা উপজেলা বাস্তবায়নের দাবি নন্দীগ্রামে সার সংকট কারসাজি, অর্ধ লক্ষাধিক টাকা জরিমানা কাজীপুরে দুই হাজারের বেশি বৃক্ষরোপণ, পরিচর্যার আহ্বান উপজেলা প্রশাসনের

নন্দীগ্রামে পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধন

Reporter Name
  • Update Time : রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
  • ৩৯৬ Time View

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি :

বগুড়ার নন্দীগ্রামে পূর্ব বিরোধের জেরে পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ করা হয়েছে। প্রায় চার লাখ টাকার বিভিন্ন প্রজাতির মাছ মরে পানিতে ভেসে উঠেছে।

গত শনিবার দিবাগত রাতে উপজেলার থালতা-মাঝগ্রাম ইউনিয়নের গুলিয়া কৃষ্ণপুর গ্রামে আলমগীর হোসেনের পুকুরে বিষ প্রয়োগ করে দূর্বৃত্তরা। এ ঘটনায় একজনের নাম উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। স্থানীয় ইউপি সদস্য মুকুল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

ক্ষতিগ্রস্ত মাছ চাষি আলমগীর হোসেন দাবি করেন, ৫৫ শতক পুকুরে তিনি বিভিন্ন প্রজাতির মাছ চাষ করছেন। আতোয়ার হোসেন কলম নামের এক ব্যক্তির সঙ্গে তার জমিজমা সংক্রান্তে বিরোধ চলছে। ওই ব্যক্তি পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধন করে অন্তত চার লাখ টাকার ক্ষতি করেছে বলে দাবি করেন।

কুমিড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক শফি উদ্দিন জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্তপূর্বক আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!