1. salmankoeas@gmail.com : admin :
নীলফামারীতে কৃষকদের নিয়ে পার্টনার কর্মসূচি আওতায় "পার্টনার কংগ্রেস" অনুষ্ঠিত - দৈনিক ক্রাইমসিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
শিরোনাম:
​নীলফামারীতে সাইবার সেলের বিশেষ উদ্যোগ: ২৮টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকের হাতে হস্তান্তর মাধবপুরে ১১৯ পূজামণ্ডপে নিরাপত্তায় ৩ নির্বাহী ম্যাজিস্ট্রেট, বসানো হয়েছে আইপি ক্যামেরা রকেট লঞ্চার হাতে ছাত্রলীগ নেতার ছবি ভাইরাল মাঠপর্যায়ে কর্মসূচির কার্যক্রম শুরু, ট্যাব বিতরণ :ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে রাজনৈতিক প্রভাব নেই- এমপি মোশারফ হোসেন লাখাইয়ে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবসে র্যালি ও আলোচনা সভা। কাজিপুরের চরাঞ্চলের দুই ইউনিয়ন পরিদর্শনে সিরাজগঞ্জের জেলা প্রশাসক ডিমলার বালাপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন গোলাম রব্বানী প্রধান নন্দীগ্রামে ঘুমহীন প্রহরী, জনতার নিরাপত্তার ভ্যানগার্ড – আব্দুর রউফ রুবেল নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসককে লাঞ্ছিত ও মারধরের অভিযোগ, অ্যাম্বুলেন্সচালক আটক মিথ্যা অপপ্রচারের অভিযোগ, মাধবপুর উপজেলা প্রেসক্লাব সভাপতির প্রতিবাদ

নীলফামারীতে কৃষকদের নিয়ে পার্টনার কর্মসূচি আওতায় “পার্টনার কংগ্রেস” অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ৪০৫ Time View

নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীতে ২০২৪-২৫ইং অর্থবছরের “প্রোগ্রাম অন এগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)” কর্মসূচির আওতায় কৃষকদের অংশগ্রহণে “পার্টনার কংগ্রেস” অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ জুন) দুপুরে নীলফামারী সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা প্রশাসনের হলরুমে আয়োজিত এই পার্টনার কংগ্রেসে মাঠপর্যায়ের কৃষি উন্নয়ন কার্যক্রম, কৃষকদের সক্ষমতা বৃদ্ধি, এবং সরকারি সহায়তার বাস্তবায়নসহ বিভিন্ন উপায় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

অনুষ্ঠানে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. এস. এম. আবু বকর সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। এছাড়াও বক্তব্য রাখেন পার্টনার রংপুর অঞ্চলের সিনিয়র মনিটরিং অফিসার অশোক কুমার রায় এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম। সদর উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা রাকিব আবেদীনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. আতিক আহমেদ।

বক্তারা বলেন, টেকসই কৃষি উন্নয়ন নিশ্চিত করতে মাঠপর্যায়ের কৃষকদের আধুনিক প্রযুক্তি, প্রশিক্ষণ ও সরকারের সহযোগিতা একান্ত প্রয়োজন। তারা আরও উলে¬খ করেন, এই ধরনের কংগ্রেস কৃষকদের মধ্যে সচেতনতা বাড়ায় এবং কৃষি উৎপাদন ও উদ্যোক্তা তৈরি উদ্যোগকে ত্বরান্বিত করে।
এসময় জেলা প্রাথমিক শিক্ষা অফিসার কুমরেশ চন্দ্র গাছি, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ অফিসার মো. আজিজুল ইসলাম, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছা. মলি আক্তার, সদর উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা বকুল ইসলাম সহ কৃষক-কৃষাণী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিকসহ অনেকেই অংশগ্রহণ করেন। এর আগে কৃষিপণ্যের প্রদর্শনী ও উপজেলা পরিষদের উদ্যোগে কৃষকদের মাঝে ৫৭টি ফুট পাম্প স্প্রেয়ার মেশিন বিতরণ করা হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!