1. salmankoeas@gmail.com : admin :
নীলফামারীতে চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনা সম্বন্ধে পরিবেশ অধিদপ্তরের মতবিনিময় সভা - দৈনিক ক্রাইমসিন
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
মাধবপুরের জিপিএসের সহায়তায় ছিনতাইকৃত ট্রাকসহ তিন গরু উদ্ধার মাধবপুরে শিমের বাম্পার ফলনের প্রত্যাশা, লাভের স্বপ্ন দেখছেন কৃষকেরা ডিমলায় শারদীয় দুর্গোৎসব ২০২৬ সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে উপজেলা প্রশাসনের জরুরি যোগাযোগের নম্বর প্রকাশ লাখাইয়ে পূজা মণ্ডপ পরিদর্শনে প্রেসক্লাব নেতৃবৃন্দ। ফেসবুকে মিথ্যা তথ্য ছড়িয়ে মানহানি: ডিমলায় থানায় লিখিত অভিযোগ। নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনায় আলোচনায় সুজিত গোপ, গ্রেপ্তার ৭ নন্দীগ্রামে ৪৮ পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার, খোঁজ নিচ্ছেন এমপি মোশারফ হোসেন ​নীলফামারীতে সাইবার সেলের বিশেষ উদ্যোগ: ২৮টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকের হাতে হস্তান্তর মাধবপুরে ১১৯ পূজামণ্ডপে নিরাপত্তায় ৩ নির্বাহী ম্যাজিস্ট্রেট, বসানো হয়েছে আইপি ক্যামেরা রকেট লঞ্চার হাতে ছাত্রলীগ নেতার ছবি ভাইরাল

নীলফামারীতে চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনা সম্বন্ধে পরিবেশ অধিদপ্তরের মতবিনিময় সভা

মোঃ বাদশা প্রামানিক নীলফামারী প্রতিনিধিঃ
  • Update Time : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ৯৪৭ Time View

নীলফামারীতে পরিবেশ রক্ষায় চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনা ও প্রক্রিয়াজাতকরণে জেলায় অবস্থিত সকল ডায়াগনস্টিক সেন্টারের মালিক ও প্রতিনিধিগনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৮ অক্টোবর) সকাল ১১ টায় জেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তার সম্মেলন কক্ষে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।

 

চিকিৎসা বর্জ্য থেকে শহরের পরিবেশ রক্ষার্থে জেলা পরিবেশ অধিদপ্তরের আয়োজনে মতবিনিময় সভায় নীলফামারী জেলা পরিবেশ অধিদপ্তর কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পরিবেশ অধিদপ্তরের রংপুর বিভাগীয় কার্যালয়ের পরিচালক নুর আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,

 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আবু হেনা মোস্তফা কামাল। এছাড়াও উপস্থিত ছিলেন নীলফামারী জেলাস্থ্ সকল বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের মালিক এবং প্রতিনিধিবৃন্দ, সৃজন বাংলাদেশ ফাউন্ডেশনের কোঅর্ডিনেটর ইশতিয়াক মাহফুজ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার কর্মীবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে রংপুর বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের পরিচালক নুর আলম বলেন

 

,”চিকিৎসা বর্জ্য (ব্যবস্থাপনা ও প্রক্রিয়াজাতকরণ) বিধিমালা ২০০৮ অনুযায়ী চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনায় করণীয়, চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনার গুরুত্ব ছাড়পত্র গ্রহণের প্রক্রিয়া, বেসরকারি হাসপাতাল/ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিক / প্রতিনিধিগণের করনীয় সম্পর্কে বিভিন্ন দিক বিস্তারিতভাবে তুলে ধরেন।

 

তিনি আরো বলেন নিরাপদ ও সুস্থ প্রাকৃতিক পরিবেশ সবাইরে সুস্থ থাকার জন্য অপরিহার্য। এই পরিবেশ রক্ষা শুধু আমাদের একার দায়িত্ব না। আসুন আমরা ও আপনারা সকলে মিলে একসঙ্গে পরিবেশ দূষণ রোধ করে, আগামী প্রজন্মকে একটি নিরাপদ পরিবেশ উপহার দেই।”

আরওপড়ুন…দেওয়ানগঞ্জে যুবনেতা উদ্যোগে রাস্তা সংস্কার

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!