1. salmankoeas@gmail.com : admin :
পুষ্টি নিরাপত্তা নিশ্চিত ও নতুন উদ্যোক্তা তৈরিতে মাধবপুরে পার্টনার কংগ্রেস - দৈনিক ক্রাইমসিন
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন চন্ডিছড়া চা বাগানের ফ্যামিলি কার্ড কার্যক্রম শ্রীমঙ্গল থেকে ফ্যামিলি কার্ড কর্মসূচির যাত্রা শুরু পুষ্টি নিরাপত্তা নিশ্চিত ও নতুন উদ্যোক্তা তৈরিতে মাধবপুরে পার্টনার কংগ্রেস এক ম্যাচে মেসির যত রেকর্ড গাঁজা সেবনে কি ক্ষতি হয় ! জানলে আপনি গাঁজা ছেড়ে দিবেন? স্বাস্থ্য বিশেষজ্ঞদের সতর্কবার্তা সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেল: বেতন বৃদ্ধি নাকি সুবিধা হ্রাস? বাল্যবিয়ে রোধে নতুন পদক্ষেপ: ডিজিটাল জন্মনিবন্ধন ব্যবহারের সিদ্ধান্ত ক্রাইমসিনে ভিডিও প্রতিবেদন প্রকাশের পর যুবদল নেতা শামীম আহমেদ বহিষ্কার রুমিন ফারহানার প্রশ্নে স্থানীয় নির্বাচন ইস্যুতে মুখ খুললেন মন্ত্রী সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর, চূড়ান্ত বরাদ্দ নবম পে-স্কেলে

পুষ্টি নিরাপত্তা নিশ্চিত ও নতুন উদ্যোক্তা তৈরিতে মাধবপুরে পার্টনার কংগ্রেস

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি 
  • Update Time : বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ৪৮ Time View
পুষ্টি নিরাপত্তা নিশ্চিত ও নতুন উদ্যোক্তা তৈরিতে মাধবপুরে পার্টনার কংগ্রেস

কৃষির আধুনিকায়ন, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং গ্রামীণ পর্যায়ে নতুন উদ্যোক্তা তৈরিতে ‘প্রোগ্রাম অন এগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার কংগ্রেস) ’ প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে মন্তব্য করেছেন হবিগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, উপ-পরিচালক মো. আক্তারুজ্জামান।

 

বুধবার দুপুরে হবিগঞ্জের মাধবপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা সজিব সরকার এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. জীবন ফকির।

 

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বাংলাদেশ কৃষি খাতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। তবে জনসংখ্যা বৃদ্ধি, জলবায়ু পরিবর্তন, কৃষি জমি হ্রাস এবং পুষ্টিকর খাদ্যের চাহিদা বৃদ্ধির কারণে কৃষির সামনে নতুন নতুন চ্যালেঞ্জ তৈরি হচ্ছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও বিজ্ঞানভিত্তিক কৃষি ব্যবস্থার বিকাশ জরুরি। তিনি বলেন, কৃষকদের শুধু উৎপাদন বাড়ানোর দিকে নজর দিলেই হবে না, বরং নিরাপদ, পুষ্টিসমৃদ্ধ এবং বাজারজাতকরণ উপযোগী ফসল উৎপাদনের ওপর গুরুত্ব দিতে হবে।

 

তিনি আরও বলেন, ‘পার্টনার’ প্রকল্পের মাধ্যমে কৃষকদের প্রশিক্ষণ, প্রযুক্তি হস্তান্তর, পুষ্টিবিষয়ক সচেতনতা বৃদ্ধি এবং কৃষিভিত্তিক উদ্যোক্তা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। এ প্রকল্প কৃষকদের আয় বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং গ্রামীণ অর্থনীতিকে আরও গতিশীল করতে সহায়ক ভূমিকা রাখবে। বিশেষ করে নারী কৃষক ও তরুণ উদ্যোক্তাদের সম্পৃক্ত করে টেকসই কৃষি উন্নয়ন নিশ্চিত করা সম্ভব হবে।

 

আক্তারুজ্জামান বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় কৃষকদের সহনশীল জাতের ফসল চাষ, আধুনিক সেচ ব্যবস্থা ব্যবহার এবং প্রযুক্তিনির্ভর কৃষি চর্চার প্রতি আগ্রহী হতে হবে। কৃষি বিভাগ সবসময় কৃষকদের পাশে রয়েছে এবং মাঠ পর্যায়ে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম কামাল, চৌমুহনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুর রহমান সোহাগ, পৌর বিএনপির সভাপতি গোলাপ খান, সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি, উপজেলা মৎস্য কর্মকর্তা আবু আসাদ ফরিদুল হক, পল্লী উন্নয়ন কর্মকর্তা ফয়সল চৌধুরী, আব্দুল বাসিদ বদু মিয়া, ফজলুর রহমান বুলেট এবং কৃষি উদ্যোক্তা মোত্তাকিন চৌধুরী।

 

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার প্রায় ৭০ জন কৃষক-কৃষাণী, উপ-সহকারী কৃষি কর্মকর্তা এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। কংগ্রেসে কৃষির উৎপাদনশীলতা বৃদ্ধি, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ, উদ্যোক্তা সৃষ্টি এবং টেকসই গ্রামীণ উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা কৃষকদের কল্যাণে এ ধরনের কার্যক্রম আরও বিস্তৃত করার ওপর গুরুত্বারোপ করেন।

গাঁজা সেবনে কি ক্ষতি হয় ! জানলে আপনি গাঁজা ছেড়ে দিবেন? স্বাস্থ্য বিশেষজ্ঞদের সতর্কবার্তা

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!