1. salmankoeas@gmail.com : admin :
বগুড়ায় কুরবানির চামড়া সংরক্ষণে পদক্ষেপ নিচ্ছে প্রশাসন - দৈনিক ক্রাইমসিন
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম:
বিদ্রোহী প্রার্থী ঠেকাতে আগাম প্রস্তুতিতে বিএনপি, জোরদার হচ্ছে সাংগঠনিক নজরদারি মাধবপুরে ডাকাতি মামলার ৩ আসামি গ্রেফতার সোনামুখী ইউনিয়নে ইসলামী আন্দোলনের চেয়ারম্যান প্রার্থী হিসেবে মোনেক্কা হোসেনের নাম ঘোষণা কাজিপুরে ১১ মাস ধরে নিখোঁজ বৃদ্ধ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি নন্দীগ্রামে ৫০ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন আলী গ্রেপ্তার ফুলবাড়ীর খয়েরবাড়ী সরকারপাড়া ও অম্রবাড়ী গ্রামে শিশু শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করে প্রশংসায় ভাসছেন মানুষের ভালোবাসা ও সেবাই আমার রাজনীতির শক্তি: এমপি সৈয়দ মো.ফয়সল লাখাইয়ে ধরার উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচী। লাখাইয়ে কৃষক স্মার্ট কার্ড প্রদান কার্যক্রমের শুরু। লঘুচাপ আরও শক্তিশালী, বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অধিদপ্তর

বগুড়ায় কুরবানির চামড়া সংরক্ষণে পদক্ষেপ নিচ্ছে প্রশাসন

Reporter Name
  • Update Time : শনিবার, ৩১ মে, ২০২৫
  • ৫৮৩ Time View

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি :

বগুড়ার নন্দীগ্রামে কুরবানির পশুর চামড়া সঠিকভাবে সংরক্ষণে মাদ্রাসা ও এতিমখানা সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করেছে উপজেলা প্রশাসন৷ পশু জবাইয়ের পর যথাযথভাবে পরিস্কার-পরিচ্ছন্ন করাসহ নানা দিকনির্দেশনা দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লায়লা আঞ্জুমান বানু।
শুক্রবার বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে পবিত্র ঈদুল আজহায় কুরবানি বর্জ্য ব্যবস্থাপনা ও চামড়া সংরক্ষণে বৈঠক করা হয়। উপজেলার ২২টি মাদ্রাসার মুহতামিমদের সঙ্গে মতবিনিময় করেন ইউএনও।
উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার সরদার ফজলুল করিম, ভাটগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদসহ সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
বৈঠকে ইউএনও বলেন, কুরবানির পশু জবাইয়ের পর চামড়া পঁচে যাওয়ার শঙ্কায় ওইদিনই বিক্রি করলে দাম অনেকটা কম পাওয়া যায়। চামড়া সঠিকভাবে সংরক্ষণ করে বিক্রি করলে ভালো দাম পাওয়া যাবে। এতে মাদ্রাসা এবং এতিমখানা উপকৃত হবে। চামড়া যেন নষ্ট না হয়, সেজন্য লবণ দিয়ে সঠিকভাবে সংরক্ষণ করতে হবে। পশু জবাইয়ের স্থান যথাযথভাবে পরিস্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। ব্যবস্থাপনা বিষয়ে সার্বিক পদক্ষেপ নিচ্ছে উপজেলা প্রশাসন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!