1. salmankoeas@gmail.com : admin :
মাধবপুরে এক রাতেই স্বপ্ন ভাঙল দুই কৃষকের—সবজি ক্ষেত ধ্বংস - দৈনিক ক্রাইমসিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
শিরোনাম:
​নীলফামারীতে সাইবার সেলের বিশেষ উদ্যোগ: ২৮টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকের হাতে হস্তান্তর মাধবপুরে ১১৯ পূজামণ্ডপে নিরাপত্তায় ৩ নির্বাহী ম্যাজিস্ট্রেট, বসানো হয়েছে আইপি ক্যামেরা রকেট লঞ্চার হাতে ছাত্রলীগ নেতার ছবি ভাইরাল মাঠপর্যায়ে কর্মসূচির কার্যক্রম শুরু, ট্যাব বিতরণ :ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে রাজনৈতিক প্রভাব নেই- এমপি মোশারফ হোসেন লাখাইয়ে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবসে র্যালি ও আলোচনা সভা। কাজিপুরের চরাঞ্চলের দুই ইউনিয়ন পরিদর্শনে সিরাজগঞ্জের জেলা প্রশাসক ডিমলার বালাপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন গোলাম রব্বানী প্রধান নন্দীগ্রামে ঘুমহীন প্রহরী, জনতার নিরাপত্তার ভ্যানগার্ড – আব্দুর রউফ রুবেল নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসককে লাঞ্ছিত ও মারধরের অভিযোগ, অ্যাম্বুলেন্সচালক আটক মিথ্যা অপপ্রচারের অভিযোগ, মাধবপুর উপজেলা প্রেসক্লাব সভাপতির প্রতিবাদ

মাধবপুরে এক রাতেই স্বপ্ন ভাঙল দুই কৃষকের—সবজি ক্ষেত ধ্বংস

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
  • ৩৩১ Time View

ক্রাইমসিন সংবাদ :
হবিগঞ্জের মাধবপুরে দুই পরিশ্রমী কৃষকের বহুদিনের পরিশ্রমে গড়ে ওঠা সবজি ক্ষেত এক রাতে ধ্বংস করে দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার চৌমুহনী ইউনিয়নের গাজীপুর গ্রামে ঘটে এ ন্যাক্কারজনক ঘটনা। কাটা ফেলা হয়েছে তিন থেকে চারশো টমেটো, শিম ও শসার গাছ। এতে তিন থেকে চার লাখ টাকা পর্যন্ত আর্থিক ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা।

ক্ষতিগ্রস্ত কৃষক রুবেল মিয়া জানান, মাসের পর মাস শ্রম দিয়ে কষ্ট করে চাষ করেছি। সকালে ক্ষেতে গিয়ে দেখি সব গাছ কাটা পড়ে আছে। চোখে অন্ধকার দেখেছি।”

একই ক্ষোভ ও কষ্টের সুর মিলাদ মিয়ার কণ্ঠেও “আমরা খেটে খাওয়া মানুষ। ফসলই আমাদের সম্পদ। তা নষ্ট করে দেওয়া মানে আমাদের পরিবারকে পথে বসানো।”

ঘটনার পর পুরো এলাকায় নেমে এসেছে ক্ষোভ ও শোকের ছায়া। স্থানীয় বাসিন্দা কবির মিয়া বলেন, “এটি পরিকল্পিতভাবে দুই কৃষককে ক্ষতিগ্রস্ত করার ঘটনা। স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা চলছে, তবে সুষ্ঠু তদন্তের জন্য আইনি পদক্ষেপ নেওয়া জরুরি।”

এ বিষয়ে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ বিন কাসেম বলেন, “ঘटनাটি অত্যন্ত অমানবিক। প্রশাসন বিষয়টি খতিয়ে দেখছে, দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।”

দুই কৃষকের স্বপ্নের ক্ষেত নষ্ট হওয়ায় গ্রামজুড়ে চরম উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে। দোষীদের দ্রুত শনাক্ত করে শাস্তির দাবি তুলেছেন এলাকাবাসী।

এ ঘটনায় থানায় অভিযোগ প্রস্তুতির কথা জানিয়েছেন ভুক্তভোগীরা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!