1. salmankoeas@gmail.com : admin :
মাধবপুরে কৃষকের ৮০০ ফলন্ত সীম গাছ কেটে দিল দুর্বৃত্তরা,ক্ষতি ৬ লাখ টাকা! - দৈনিক ক্রাইমসিন
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
শিরোনাম:
মাধবপুরের জিপিএসের সহায়তায় ছিনতাইকৃত ট্রাকসহ তিন গরু উদ্ধার মাধবপুরে শিমের বাম্পার ফলনের প্রত্যাশা, লাভের স্বপ্ন দেখছেন কৃষকেরা ডিমলায় শারদীয় দুর্গোৎসব ২০২৬ সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে উপজেলা প্রশাসনের জরুরি যোগাযোগের নম্বর প্রকাশ লাখাইয়ে পূজা মণ্ডপ পরিদর্শনে প্রেসক্লাব নেতৃবৃন্দ। ফেসবুকে মিথ্যা তথ্য ছড়িয়ে মানহানি: ডিমলায় থানায় লিখিত অভিযোগ। নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনায় আলোচনায় সুজিত গোপ, গ্রেপ্তার ৭ নন্দীগ্রামে ৪৮ পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার, খোঁজ নিচ্ছেন এমপি মোশারফ হোসেন ​নীলফামারীতে সাইবার সেলের বিশেষ উদ্যোগ: ২৮টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকের হাতে হস্তান্তর মাধবপুরে ১১৯ পূজামণ্ডপে নিরাপত্তায় ৩ নির্বাহী ম্যাজিস্ট্রেট, বসানো হয়েছে আইপি ক্যামেরা রকেট লঞ্চার হাতে ছাত্রলীগ নেতার ছবি ভাইরাল

মাধবপুরে কৃষকের ৮০০ ফলন্ত সীম গাছ কেটে দিল দুর্বৃত্তরা,ক্ষতি ৬ লাখ টাকা!

Reporter Name
  • Update Time : শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫
  • ১১৫৪ Time View

মাধবপুরে কৃষকের ৮০০ ফলন্ত সীম গাছ কেটে দিল দুর্বৃত্তরা,ক্ষতি ৬ লাখ টাকা!

মুজাহিদ মসি:
হবিগঞ্জের মাধবপুরে উপজেলায় রাতের আধারে কৃষক দুদ মিয়ার প্রায় ৮০০ ফলন্ত সীমগাছ ও
ধানের চারা কেটে নষ্ট করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার(২৪ জানুয়ারী) রাতে উপজেলার চৌমুহনী ইউপির বড়ুড়া গ্রামের বয়োবৃদ্ধ কৃষক দুদ মিয়ার ফলন্ত সীম ক্ষেতে এই ধ্বংসযজ্ঞ চালায় দুর্বৃত্তরা।প্রায় ৮০০ ফলন্ত সীম গাছ কেটে ফেলা হয়।
তার এক আত্বীয়ের ২০ শতক জায়গার ধানের চারাও বিষ দিয়ে মেরে ফেলা হয়।
খবর পেয়ে উপজেলা কৃষি অফিসের লোকজন ও ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ভুক্তভোগী কৃষক দুদ মিয়া বলেন,দুষ্কৃতিকারীরা আমার ৮০০ ফলন্ত সীম গাছ ও আমার আত্মীয়েরর ২০ শতক ক্ষেতের ধানের চারা সব গাছগুলো শেষ করে ফেলেছে।এনজিও ও ব্যাংক থেকে ঋণ করে করা বাগানের গাছ কেটে ফেলায় প্রায় ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে। ওরা (দুর্বৃত্তরা) সর্বনাশ করেছে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ জানান, হতদরিদ্র কৃষক দুদ মিয়ার অনেক বড় ক্ষতি হয়ে গেল। দ্রুত আইনগত ব্যবস্থা নিতে ওসি সাহেবকে আমি বলে দিব।

মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান,এখন পর্যন্ত কেউ অভিযোগ দায়ের করে নি।করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ছবি:মাধবপুরে কৃষক দুদ মিয়ার ৮০০ ফলন্ত সীমগাছ কেটে নষ্ট করেছে দুর্বৃত্তরা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!