1. salmankoeas@gmail.com : admin :
মাধবপুরে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন  - দৈনিক ক্রাইমসিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
শিরোনাম:
​নীলফামারীতে সাইবার সেলের বিশেষ উদ্যোগ: ২৮টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকের হাতে হস্তান্তর মাধবপুরে ১১৯ পূজামণ্ডপে নিরাপত্তায় ৩ নির্বাহী ম্যাজিস্ট্রেট, বসানো হয়েছে আইপি ক্যামেরা রকেট লঞ্চার হাতে ছাত্রলীগ নেতার ছবি ভাইরাল মাঠপর্যায়ে কর্মসূচির কার্যক্রম শুরু, ট্যাব বিতরণ :ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে রাজনৈতিক প্রভাব নেই- এমপি মোশারফ হোসেন লাখাইয়ে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবসে র্যালি ও আলোচনা সভা। কাজিপুরের চরাঞ্চলের দুই ইউনিয়ন পরিদর্শনে সিরাজগঞ্জের জেলা প্রশাসক ডিমলার বালাপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন গোলাম রব্বানী প্রধান নন্দীগ্রামে ঘুমহীন প্রহরী, জনতার নিরাপত্তার ভ্যানগার্ড – আব্দুর রউফ রুবেল নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসককে লাঞ্ছিত ও মারধরের অভিযোগ, অ্যাম্বুলেন্সচালক আটক মিথ্যা অপপ্রচারের অভিযোগ, মাধবপুর উপজেলা প্রেসক্লাব সভাপতির প্রতিবাদ

মাধবপুরে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন 

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ২৭০ Time View
মাধবপুর হবিগঞ্জ সংবাদদাতা :
হবিগঞ্জের মাধবপুরে আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্প ও ফ্লাড রিকন্সট্রাকশন ইমাজিন্সি এ্যাসিসটেন্স প্রজেক্ট (ফ্রিপ) প্রকল্পের আওতায় ০৩(তিন) দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলার আয়োজন করা হয়।
সোমবার (১৩ এপ্রিল) দুপুরে মাধবপুর স্টেডিয়ামে আয়োজিত এই মেলা উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জাহিদ বিন কাশেম। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সজীব সরকার, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো: জীবন ফকির, উপজেলা সমবায় কর্মকর্তা মো: ইসমাঈল তালুকদার রাহি, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি, মাধবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক কায়েস আহমেদ সালমান প্রমূখ।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো: জীবন ফকির জানান, কৃষির টেকসই প্রযুক্তি প্রদর্শন, প্রচার, স্থানীয় লোকজনকে উদ্বুদ্ধকরণ এবং কৃষির আধুনিক প্রযুক্তি বিষয়ে জ্ঞান বৃদ্ধির জন্য অত্র প্রকল্পের আওতৃয় কৃষি প্রযুক্তি মেলা আয়োজন করা হয়েছে।
এ মেলায় ১২ টি স্টলের  মাধ্যমে আগত কৃষকেরা এলাকা উপযোগী বিভিন্ন ফসলের উন্নত জাত, মান সম্মত বীজ, মাটির স্বাস্থ্য ব্যবস্থাপনা, জৈব সার ও জৈবিক বালাই ব্যবস্থাপনা, কৃষিতাত্ত্বিক পরিচর্যা, সেচ ব্যবস্থাপনা এবং শস্যের বহুমুখীকরণ চর্চার মাধ্যমে বিভিন্ন ফসলের গড় ফলন বৃদ্ধিসহ কৃষির আধুনিক কলা কৌশল সম্পর্কে ধারণা পাবে।
অর্জিত জ্ঞান মাঠ পর্যায়ে বাস্তবে কাজে লাগিয়ে মাধবপুরের পতিত থাকা অনাবাদী জমি চাষের আওতায় নিয়ে আসা সম্ভব হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!