
মাধবপুর (হবিগঞ্জ) সংবাদদাতা:
হবিগঞ্জের মাধবপুরে বিপুল পরিমাণ গাঁজা জব্দ করেছে থানা পুলিশ। শনিবার (৫ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সহিদ উল্ল্যার নেতৃত্বে পুলিশের একটি দল মাধবপুর পৌরসভার ১নং ওয়ার্ডের মা মনি হাসপাতালের পাশে অভিযান চালায়।
অভিযানে একটি পরিত্যক্ত স্থানে লুকিয়ে রাখা ১০৮ কেজি গাঁজা উদ্ধার করে জব্দ করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যায়।
মাধবপুর থানার ওসি মোহাম্মদ সহিদ উল্ল্যা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “গাঁজাগুলো পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।”
পুলিশ ধারণা করছে, মাদকের বড় কোনো চালান স্থানীয়ভাবে সরবরাহের প্রস্তুতি চলছিল। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
Subscribe to get the latest posts sent to your email.