1. salmankoeas@gmail.com : admin :
মাধবপুরে তাহেরীর মাহফিল ঘিরে উত্তেজনা, সংঘর্ষের আশংকা,  ইউএনও’র কাছে লিখিত অভিযোগ - দৈনিক ক্রাইমসিন
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
শিরোনাম:
চিলাহাটি বাজারে ১০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি শুকুরু আটক মাধবপুরে আবাবিল সোসাইটির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত নোয়াপাড়ায় মাসব্যাপী শিশুকিশোর আনন্দ মেলা উদ্বোধন ভারতে যাওয়ার পথে নির্বাচন অফিসের কর্মচারী আটক সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল মাধবপুরে বিএনপিতে দুর্নীতি, চাঁদাবাজি ও জুলুমের ঠাঁই নেই: এমপি ফয়সল মাধবপুরে নোয়াপাড়ায় জাবেদের সমর্থনে উঠান বৈঠকে ভোটারদের ব্যাপক উপস্থিতি! শেষে বিশাল মিছিল। কাজিপুরে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু প্রকাশিত সংবাদের প্রতিবাদ বাজারে অপরাধ দমনে নীলফামারী পুলিশের কঠোর পদক্ষেপ: গঠিত হলো বিশেষ সমন্বয় ফ্রন্ট

মাধবপুরে তাহেরীর মাহফিল ঘিরে উত্তেজনা, সংঘর্ষের আশংকা,  ইউএনও’র কাছে লিখিত অভিযোগ

Reporter Name
  • Update Time : রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ২৯১ Time View
ক্রাইমসিন সংবাদ :
হবিগঞ্জের মাধবপুর উপজেলার আন্দিউড়া ইউনিয়নে আগামী সোমবার( ২ মার্চ)  অনুষ্ঠিতব্য মুরাদপুর এলাকার একটি ধর্মীয় মাহফিলকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি হয়েছে।
মাহফিলটি বন্ধের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নিকট লিখিত অভিযোগ দাখিল করেছেন স্থানীয় এক বিএনপি নেতা।
অভিযোগকারী আন্দিউড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোবারক হোসেন অভিযোগপত্রে উল্লেখ করেন যে, “মুরাদপুরে আয়োজিত মাহফিলের আড়ালে জাতীয় সংসদ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার উদ্দেশ্যে একটি রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা হতে পারে।
তিনি দাবি করেন, সংশ্লিষ্ট মাহফিলে অংশ নিতে আসা বক্তা গিয়াস উদ্দিন তাহেরী সরকারবিরোধী ও উস্কানিমূলক বক্তব্য দিতে পারেন, যা এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে পারে।
মোবারক হোসেন আরও বলেন, স্থানীয় বিএনপি নেতাকর্মীরা এ বিষয়ে ঐক্যবদ্ধ রয়েছেন এবং সম্ভাব্য বিশৃঙ্খলা এড়াতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন। তিনি দাবি করেন, গিয়াস উদ্দিন তাহেরী বিগত নির্বাচনে লক্ষাধীক ভোটের ব্যবধানে পরাজিত হওয়ার পর থেকে বিভিন্ন স্থানে বিভ্রান্তিকর প্রচারণা চালিয়ে আসছেন।
“মাহফিলের আয়োজক কমিটির সভাপতি মো: মনোয়ার হোসেন জানান, “আলতাব আলী পীর সাহেবের ওরস উপলক্ষে ওয়াজ মাহফিলে গিয়াস উদ্দিন তাহেরি আসবেন। তবে ওরস ও ওয়াজ মাহফিলের বিষয়ে আমরা এখনো প্রশাসনকে অবগত করিনি বা অনুমতি নেইনি। রাতের মধ্যেই প্রশাসনের সাথে যোগাযোগ করবো।”
এ বিষয়ে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা সহকারী কমিশনার (ভূমি) মো: মুজিবুল ইসলাম বলেন, “অভিযোগটি আমরা পেয়েছি। খোঁজ খবর নিয়ে এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষায় প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।”

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!