1. salmankoeas@gmail.com : admin :
নোয়াপাড়ায় মাসব্যাপী শিশুকিশোর আনন্দ মেলা উদ্বোধন - দৈনিক ক্রাইমসিন
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
শিরোনাম:
দুর্নীতিমুক্ত সমাজ গঠনে ডিমলায় অনুষ্ঠিত হলো তারুণ্যের বিতর্ক ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সৈয়দপুর প্লাজা মার্কেটে দুর্ধর্ষ চুরি: ক্ষতিপূরণ ও বিচারের দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন মাধবপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ চিলাহাটি বাজারে ১০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি শুকুরু আটক মাধবপুরে আবাবিল সোসাইটির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত নোয়াপাড়ায় মাসব্যাপী শিশুকিশোর আনন্দ মেলা উদ্বোধন ভারতে যাওয়ার পথে নির্বাচন অফিসের কর্মচারী আটক সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল মাধবপুরে বিএনপিতে দুর্নীতি, চাঁদাবাজি ও জুলুমের ঠাঁই নেই: এমপি ফয়সল মাধবপুরে নোয়াপাড়ায় জাবেদের সমর্থনে উঠান বৈঠকে ভোটারদের ব্যাপক উপস্থিতি! শেষে বিশাল মিছিল।

নোয়াপাড়ায় মাসব্যাপী শিশুকিশোর আনন্দ মেলা উদ্বোধন

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৭ Time View
নোয়াপাড়ায় মাসব্যাপী শিশুকিশোর আনন্দ মেলা উদ্বোধন

মাধবপুর হবিগঞ্জ সংবাদদাতা :

হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া বয়লার মাঠে মাসব্যাপী শিশুকিশোর আনন্দ মেলার উদ্বোধন করা হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে এ মেলার উদ্বোধন করেন সায়হাম কটন মিলস ও সায়হাম ডেনিমসের ব্যবস্থাপনা পরিচালক এবং বিকেএসইএ’র পরিচালক বিশিষ্ট শিল্পপতি সৈয়দ মো. ইশতিয়াক আহমেদ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ মো. ইশতিয়াক আহমেদ বলেন, ‘আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি সৃজনশীলতা, সামাজিক মূল্যবোধ ও আত্মবিশ্বাস গড়ে তোলার জন্য আনন্দ-বিনোদনেরও প্রয়োজন রয়েছে। খেলাধুলা ও নির্মল বিনোদন শিশুদের মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।’
তিনি বলেন, প্রযুক্তিনির্ভর বর্তমান সময়ে শিশুরা ক্রমেই ঘরবন্দি হয়ে পড়ছে। তাই পড়াশোনার পাশাপাশি মাঠে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও সামাজিক পরিবেশে আনন্দ করার সুযোগ শিশু-কিশোরদের স্বাভাবিক বিকাশে সহায়ক। এ ধরনের আয়োজন শিশুদের মধ্যে পারস্পরিক বন্ধন ও সৌহার্দ্যও বাড়ায়।

অনুষ্ঠানে বক্তব্য দেন মেলার আয়োজক ও উদ্যোক্তা নোয়াপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং বিশিষ্ট সমাজসেবক সৈয়দ মো. জাভেদ।

সৈয়দ মো. জাভেদ বলেন, ‘মাসব্যাপী এ মেলা শিশু-কিশোরদের নির্মল আনন্দ ও বিনোদনের অন্যতম স্মৃতি হয়ে থাকবে। স্থানীয় শিশু-কিশোরদের আনন্দের পাশাপাশি পরিবারের সদস্যদেরও বিনোদনের সুযোগ তৈরি করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।’

আয়োজকরা জানান, মাসব্যাপী এ আনন্দ মেলায় শিশু-কিশোরদের বিনোদনের জন্য বিভিন্ন আয়োজন রাখা হয়েছে। মেলা চলাকালে স্থানীয় শিশু-কিশোর ও বিভিন্ন বয়সী দর্শনার্থীদের সমাগম হবে বলে আশা করছেন তারা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!