1. salmankoeas@gmail.com : admin :
কাজিপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, দিনভর নানা কর্মসূচি - দৈনিক ক্রাইমসিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
শিরোনাম:
​নীলফামারীতে সাইবার সেলের বিশেষ উদ্যোগ: ২৮টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকের হাতে হস্তান্তর মাধবপুরে ১১৯ পূজামণ্ডপে নিরাপত্তায় ৩ নির্বাহী ম্যাজিস্ট্রেট, বসানো হয়েছে আইপি ক্যামেরা রকেট লঞ্চার হাতে ছাত্রলীগ নেতার ছবি ভাইরাল মাঠপর্যায়ে কর্মসূচির কার্যক্রম শুরু, ট্যাব বিতরণ :ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে রাজনৈতিক প্রভাব নেই- এমপি মোশারফ হোসেন লাখাইয়ে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবসে র্যালি ও আলোচনা সভা। কাজিপুরের চরাঞ্চলের দুই ইউনিয়ন পরিদর্শনে সিরাজগঞ্জের জেলা প্রশাসক ডিমলার বালাপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন গোলাম রব্বানী প্রধান নন্দীগ্রামে ঘুমহীন প্রহরী, জনতার নিরাপত্তার ভ্যানগার্ড – আব্দুর রউফ রুবেল নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসককে লাঞ্ছিত ও মারধরের অভিযোগ, অ্যাম্বুলেন্সচালক আটক মিথ্যা অপপ্রচারের অভিযোগ, মাধবপুর উপজেলা প্রেসক্লাব সভাপতির প্রতিবাদ

কাজিপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, দিনভর নানা কর্মসূচি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ২০৬ Time View
কাজিপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, দিনভর নানা কর্মসূচি

মাহমুদুল হাসান শুভ কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের কাজিপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল থেকে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন।

সকালে কাজিপুর উপজেলা বিএনপির দলীয় কার্যালয় প্রাঙ্গণে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের আনুষ্ঠানিকতা শুরু হয়। এ সময় জাতীয় ও দলীয় সংগীত পরিবেশন করা হয়। পরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান দলের নেতাকর্মীরা।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুপুরে দলটির উদ্যোগে একটি বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত আলোচনা সভা।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি রবিউল হাসান। সভা সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিম রেজা। এছাড়া বক্তব্য রাখেন কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালামসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এ সময় উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের বিএনপি নেতাকর্মীদের পাশাপাশি যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল, মহিলা দল ও ছাত্রদলের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, গত কয়েক বছর নানা প্রতিকূলতার কারণে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী অনেকটা সীমিত পরিসরে পালন করতে হয়েছে। বর্তমানে রাজনৈতিক পরিবেশে পরিবর্তন আসায় নেতাকর্মীরা উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের সুযোগ পেয়েছেন।

তারা আরও বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর দেশের রাজনৈতিক বাস্তবতায় নতুন পরিবর্তন এসেছে। এ পরিবর্তনকে তারা নতুন সম্ভাবনা ও স্বাধীনতার নতুন অনুভূতি হিসেবে উল্লেখ করেন। সেই প্রেক্ষাপটেই এবারের প্রতিষ্ঠাবার্ষিকী নেতাকর্মীদের কাছে বিশেষ তাৎপর্য বহন করছে বলে জানান বক্তারা।

আরওপড়ুন…. বিএনপিকে ধ্বংস করতে এসে সব ফ্যাসিস্ট ব্যর্থ যা বললেন এমপি মোশারফ বগুড়ার নন্দীগ্রামে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!