1. salmankoeas@gmail.com : admin :
মাধবপুরে আবাবিল সোসাইটির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত - দৈনিক ক্রাইমসিন
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম:
চিলাহাটি বাজারে ১০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি শুকুরু আটক মাধবপুরে আবাবিল সোসাইটির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত নোয়াপাড়ায় মাসব্যাপী শিশুকিশোর আনন্দ মেলা উদ্বোধন ভারতে যাওয়ার পথে নির্বাচন অফিসের কর্মচারী আটক সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল মাধবপুরে বিএনপিতে দুর্নীতি, চাঁদাবাজি ও জুলুমের ঠাঁই নেই: এমপি ফয়সল মাধবপুরে নোয়াপাড়ায় জাবেদের সমর্থনে উঠান বৈঠকে ভোটারদের ব্যাপক উপস্থিতি! শেষে বিশাল মিছিল। কাজিপুরে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু প্রকাশিত সংবাদের প্রতিবাদ বাজারে অপরাধ দমনে নীলফামারী পুলিশের কঠোর পদক্ষেপ: গঠিত হলো বিশেষ সমন্বয় ফ্রন্ট

মাধবপুরে আবাবিল সোসাইটির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৫ Time View
মাধবপুরে আবাবিল সোসাইটির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

এম এ কাদের, বিশেষ প্রতিনিধি :

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের শিমুলঘরে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন আবাবিল সোসাইটির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল এবং আলোচনা সভার আয়োজন করা হয়।

সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যার পর শিমুলঘরে আবাবিল সোসাইটির নিজস্ব কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. রাসেল লস্কর।

সভায় বক্তব্য দেন বিশিষ্ট সমাজসেবক সুলতান লস্করসহ সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা।

আলোচনা সভা শেষে আবাবিল সোসাইটির প্রতিষ্ঠার অষ্টম বর্ষ পূর্তি উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের সফলতা, সংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট সকলের কল্যাণ এবং এলাকার মানুষের শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া করা হয়।

প্রতিষ্ঠার পর থেকে আবাবিল সোসাইটি বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। অসহায় ও পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোসহ বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে সংগঠনটি স্থানীয়ভাবে প্রশংসা কুড়িয়েছে।

আবাবিল সোসাইটির সভাপতি মো. রাসেল লস্কর বলেন, ‘যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে আবাবিল সোসাইটি প্রতিষ্ঠিত হয়েছিল, সেই লক্ষ্য ও উদ্দেশ্য সমুন্নত রাখতে আমরা বদ্ধপরিকর। সমাজের পিছিয়ে পড়া মানুষের যেকোনো মানবিক প্রয়োজনে তাৎক্ষণিক সাড়া দেওয়ার চেষ্টা করি। এ কাজে সংগঠনের সকল সদস্যের নিষ্ঠা ও আন্তরিকতা প্রশংসনীয়।’

তিনি আরও বলেন, ‘শিমুলঘর গোরস্তানের উন্নয়নে আবাবিল সোসাইটির উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা সম্ভাব্য ব্যয়ে একটি কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এ কর্মসূচি বাস্তবায়নে সমাজের সর্বস্তরের মানুষের দোয়া ও সহযোগিতা কামনা করছি।’

অনুষ্ঠানে আবাবিল সোসাইটির সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সমাজসেবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আরওপড়ুন…… নোয়াপাড়ায় মাসব্যাপী শিশুকিশোর আনন্দ মেলা উদ্বোধন

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!