1. salmankoeas@gmail.com : admin :
অলি উল্লাহর মৃত্যুতে এমপি এস.এম. ফয়সলের শোক - দৈনিক ক্রাইমসিন
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
শিরোনাম:
ভুয়া পদবি ও বিভ্রান্তিকর বিজ্ঞাপনের অভিযোগে কথিত ক্যানসার গবেষককে ৫০ হাজার টাকা জরিমানা অলি উল্লাহর মৃত্যুতে এমপি এস.এম. ফয়সলের শোক দুর্নীতিমুক্ত সমাজ গঠনে ডিমলায় অনুষ্ঠিত হলো তারুণ্যের বিতর্ক ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সৈয়দপুর প্লাজা মার্কেটে দুর্ধর্ষ চুরি: ক্ষতিপূরণ ও বিচারের দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন মাধবপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ চিলাহাটি বাজারে ১০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি শুকুরু আটক মাধবপুরে আবাবিল সোসাইটির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত নোয়াপাড়ায় মাসব্যাপী শিশুকিশোর আনন্দ মেলা উদ্বোধন ভারতে যাওয়ার পথে নির্বাচন অফিসের কর্মচারী আটক সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল

অলি উল্লাহর মৃত্যুতে এমপি এস.এম. ফয়সলের শোক

Reporter Name
  • Update Time : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৫ Time View
অলি উল্লাহর মৃত্যুতে এমপি এস.এম. ফয়সলের শোক

মাধবপুর (হবিগঞ্জ) সংবাদদাতা:
মাধবপুর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি হাজী মো. অলি উল্লাহ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

 

বুধবার (২৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তাঁর মৃত্যুতে মাধবপুরের রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। হাজী মো. অলি উল্লাহর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল। এক শোকবার্তায় এমপি সৈয়দ মো. ফয়সল বলেন, হাজী মো. অলি উল্লাহ তাঁদের পরিবারের একজন অকৃত্রিম সহযাত্রী, সুখ-দুঃখের সাথী ও দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী ছিলেন। তাঁর সঙ্গে দীর্ঘদিনের রাজনৈতিক পথচলার অনেক স্মৃতি রয়েছে। তাঁর মৃত্যুতে একজন আপনজন ও বিশ্বস্ত সহকর্মীকে হারিয়েছেন। তিনি বলেন, হাজী অলি উল্লাহর মতো একজন হৃদয়বান ও নিবেদিতপ্রাণ মানুষের মৃত্যুতে যে শূন্যতার সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়। তাঁর মৃত্যুতে পরিবার, স্বজন, রাজনৈতিক সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা একজন প্রিয় মানুষকে হারিয়েছেন। শোকবার্তায় সংসদ সদস্য মরহুমের রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর কাছে তাঁর জীবনের সব ভুল-ত্রুটি ক্ষমা এবং তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিবের জন্য দোয়া করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে এ শোক সহ্য করার শক্তি দানের জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন।

এদিকে হাজী মো. অলি উল্লাহর মৃত্যুতে মাধবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক সহসভাপতি সৈয়দ মোহাম্মদ শাহজাহানসহ স্থানীয় বিএনপির নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শোক প্রকাশ করেছেন।
আরওপড়ুন………. দুর্নীতিমুক্ত সমাজ গঠনে ডিমলায় অনুষ্ঠিত হলো তারুণ্যের বিতর্ক ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!