1. salmankoeas@gmail.com : admin :
যাত্রী সেজে বাস কাউন্টারে হাজির কাজিপুরের ইউএনও মোস্তাফিজ - দৈনিক ক্রাইমসিন
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম:
যাত্রী সেজে বাস কাউন্টারে হাজির কাজিপুরের ইউএনও মোস্তাফিজ দেশে ৩৮৪৯ চাঁদাবাজের তালিকা, ৯০% রাজনৈতিক সংশ্লিষ্টতা; মৌলভীবাজার জেলায় ৪৫ দেশে ৩৮৪৯ চাঁদাবাজের তালিকা, ৯০% রাজনৈতিক সংশ্লিষ্টতা; হবিগঞ্জে ৩৪ মাধবপুরে বিজিবির অভিযানে ৬৬ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ লাখাইয়ে গাঁজাসহ এক ব্যক্তি গ্রেফতার মাধবপুরে ১৪৪ ধারা জারি, দুই সংগঠনের সম্মেলন স্থগিত মৌলভীবাজার ভ্রাম্যমাণ আদালতের অভিযান: অতিরিক্ত ভাড়া আদায়ে জরিমানা মাধবপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন নীলফামারীর ডিমলায় যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত লাখা উপজেলা প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন: সভাপতি কাশেম, সম্পাদক রফিকুল, সাংগঠনিক পারভেজ:

Join 3 other subscribers

যাত্রী সেজে বাস কাউন্টারে হাজির কাজিপুরের ইউএনও মোস্তাফিজ

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ৩৩ Time View

মাহমুদুল হাসান শুভ কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
বাস কাউন্টারের মালিকের অতিরিক্ত ভাড়া নেবার বিষয়ে অভিযোগ পেলেও উপর্যুক্ত প্রমাণের অভাবে ধরতে না পেরে যাত্রী সেজে বাস কাউন্টারে হাজির ইউএনও। পেলেন হাতে নাতে প্রমাণ। এসময় অতিরিক্ত ভাড়া নেওয়ার অপরাধে কাউন্টার মালিককে জরিমানা করেন তিনি। ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার সোনামুখী বাস কাউন্টারে।

শুক্রবার বিকেল সাড়ে পাঁচটায় কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান ঢাকাগামী বাস কাউন্টারে এ অভিযান পরিচালনা করেন।

এ বিষয়ে গতকাল রাতে ইউএনও তার ফেসবুক পেজে উল্লেখ করেন কাজিপুরের সোনামুখী বাজারের বাস কাউন্টারে ৩৫০ টাকার ভাড়া ৬০০/৭০০ করে নিয়ে সাধারণ নিম্ন আয়ের মানুষকে ঠকাচ্ছে। এ নিয়ে গত ২৪ “মার্চ কয়েকজন লোক সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক এবং হোয়াটসঅ্যাপে অভিযোগ করেন।

অভিযোগের পক্ষে প্রমাণ উপস্থাপন করতে পারছিলেন না। বিকেলে বাধ্য হয়ে মুখে মাস্ক ও ক্যাপ দিয়ে মুখ ঢেকে অটোচালিত রিকশায় করে যাত্রী সেজে বাসের টিকেট কাউন্টারে উপস্থিত হলে হাতেনাতে প্রমাণ পাওয়া যায়।

এ সময় অভিযুক্ত কাউন্টার মালিক মো. রুবেল হোসেন (রানা)কে ৫ হাজার টাকা অর্থদন্ডপ্রদান করা হয়। একইসাথে তার নিকট থেকে বেশি ভাড়া না নেওয়ার প্রতিশ্রুতি নেওয়া হয়। ঘটনার সময় উপস্থিত ১২/১৫ জন যাত্রীর থেকে নেয়া ভাড়ার অতিরিক্ত অর্থ ফেরত প্রদানের ব্যবস্থা গ্রহণ করেন ইউএনও।

আরওপড়ুন…. দেশে ৩৮৪৯ চাঁদাবাজের তালিকা, ৯০% রাজনৈতিক সংশ্লিষ্টতা; মৌলভীবাজার জেলায় ৪৫


Discover more from দৈনিক ক্রাইমসিন

Subscribe to get the latest posts sent to your email.

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!

Discover more from দৈনিক ক্রাইমসিন

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading