1. salmankoeas@gmail.com : admin :
মাধবপুর বাজারে খোলা বৈদ্যুতিক বক্স: চায়ের স্টলের পাশে ‘মরণ ফাঁদ’, আতঙ্কে জনসাধারণ - দৈনিক ক্রাইমসিন
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
শিরোনাম:
লাখাইয়ে পুলিশের হাতে ৫৩৩ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার এমপি ফয়সলকে নিয়ে ফেসবুকে অপপ্রচারের অভিযোগ, মাধবপুর থানায় জিডি আদালতের ডিক্রি বাস্তবায়নে মাধবপুরে উচ্ছেদ অভিযান। লাখাইয়ে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যান ফ্রন্টের আহবায়ক কমিটি গঠন।। জুলাই শহীদদের আত্মার শান্তি কামনা মন্দিরে প্রার্থনা। যে দেশ যতো বেশি শিক্ষিত সেই দেশ ততো বেশি উন্নত, তাই বর্তমান বিএনপি সরকার শিক্ষাখ্যাত কে বেশি গুরুত্ব দিচ্ছে – আর এ সাগর লাখাইয়ে নানা আয়োজনে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কবরস্থানের জায়গা দখলের অভিযোগে মাধবপুরে এলাকাবাসীর আবেদন, উচ্ছেদের দাবি মাধবপুরে  ডটস কর্নারে ওষুধ সংকটে দূর্ভোগে যক্ষা রোগীরা জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মৌলভীবাজার শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কবিতা, আবৃত্তি, রচনা প্রতিযোগিতা পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত মাধবপুর পিআইও অফিসের কার্য সহকারীর ফেসবুক মন্তব্য ঘিরে সমালোচনার ঝড়!!স্যান্ট রিলিজ

মাধবপুর বাজারে খোলা বৈদ্যুতিক বক্স: চায়ের স্টলের পাশে ‘মরণ ফাঁদ’, আতঙ্কে জনসাধারণ

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ৩৭৯ Time View

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ব্যস্ততম মাধবপুর বাজার এলাকায় একটি খোলা বৈদ্যুতিক ওয়্যারিং বক্সকে ঘিরে চরম আতঙ্ক বিরাজ করছে। বাজারের সুরেশ প্লাজার উত্তর পাশে হৃদয়ের চায়ের স্টলের সংলগ্ন স্থানে ঝুঁকিপূর্ণ অবস্থায় এই বক্সটি খোলা রেখেই রাখা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি সুরেশ প্লাজার মালিক সঞ্জিত রায়ের মালিকানায় বক্সটি স্থাপন করা হয়। তবে স্থাপনের পর থেকেই এটি খোলা অবস্থায় পড়ে রয়েছে, যা যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী।

বিশেষ করে বক্সটির পাশেই থাকা চায়ের দোকানে প্রতিদিন অসংখ্য মানুষ চা পান করতে বসেন। এতে সাধারণ মানুষ, পথচারী ও দোকানদাররা সরাসরি ঝুঁকির মধ্যে রয়েছেন। সামান্য অসাবধানতা বা স্পর্শে ঘটতে পারে প্রাণঘাতী দুর্ঘটনা।

এ বিষয়ে স্থানীয়রা অভিযোগ করে বলেন, একাধিকবার সঞ্জিত রায়কে বিষয়টি অবগত করা হলেও তিনি কোনো কার্যকর পদক্ষেপ নেননি। ফলে দিন দিন বাড়ছে জনমনে উদ্বেগ ও ক্ষোভ।
এলাকাবাসীর দাবি, দ্রুত সময়ের মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপে ঝুঁকিপূর্ণ এই বৈদ্যুতিক বক্সটি নিরাপদ করা হোক। একইসঙ্গে উপজেলা প্রশাসনের জরুরি পদক্ষেপ কামনা করেছেন তারা, যাতে কোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটার আগেই সমস্যার সমাধান হয়।

এ বিষয়ে জানতে হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জোনাল অফিসের ডিজিএম প্রকৌশলী ইউসুফ আলী ফকির দাবি করেন ‘যদি বক্সটি ঠিকঠাকমতো ওয়ারিং করা থাকে তবে বিপদ হওয়ার কথা না।’লাখাইয়ে ২৫ মার্চ গনহত্যা দিবস উদযাপন

আরওপড়ুন……

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!