1. salmankoeas@gmail.com : admin :
মাধবপুরে পারিবারিক বিরোধের জেরে স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যা, এলাকায় শোকের ছায়া - দৈনিক ক্রাইমসিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
শিরোনাম:
​নীলফামারীতে সাইবার সেলের বিশেষ উদ্যোগ: ২৮টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকের হাতে হস্তান্তর মাধবপুরে ১১৯ পূজামণ্ডপে নিরাপত্তায় ৩ নির্বাহী ম্যাজিস্ট্রেট, বসানো হয়েছে আইপি ক্যামেরা রকেট লঞ্চার হাতে ছাত্রলীগ নেতার ছবি ভাইরাল মাঠপর্যায়ে কর্মসূচির কার্যক্রম শুরু, ট্যাব বিতরণ :ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে রাজনৈতিক প্রভাব নেই- এমপি মোশারফ হোসেন লাখাইয়ে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবসে র্যালি ও আলোচনা সভা। কাজিপুরের চরাঞ্চলের দুই ইউনিয়ন পরিদর্শনে সিরাজগঞ্জের জেলা প্রশাসক ডিমলার বালাপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন গোলাম রব্বানী প্রধান নন্দীগ্রামে ঘুমহীন প্রহরী, জনতার নিরাপত্তার ভ্যানগার্ড – আব্দুর রউফ রুবেল নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসককে লাঞ্ছিত ও মারধরের অভিযোগ, অ্যাম্বুলেন্সচালক আটক মিথ্যা অপপ্রচারের অভিযোগ, মাধবপুর উপজেলা প্রেসক্লাব সভাপতির প্রতিবাদ

মাধবপুরে পারিবারিক বিরোধের জেরে স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যা, এলাকায় শোকের ছায়া

মাধবপুর (হবিগঞ্জ) সংবাদদাতা:
  • Update Time : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ৩০৯ Time View

মাধবপুর (হবিগঞ্জ) সংবাদদাতা:

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় পারিবারিক বিরোধের জেরে সুমাইয়া আক্তার (১১) নামে এক স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। নিহত সুমাইয়া উপজেলার এক্তিয়ারপুর গ্রামের বাসিন্দা বেনু মিয়ার মেয়ে এবং স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।

পুলিশ জানায়, সোমবার (১৬ জুন) সন্ধ্যায় বাড়ির পাশের মাঠে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে সুমাইয়াকে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। ঢাকার উদ্দেশ্যে নেওয়ার পথে নরসিংদী পৌঁছার আগেই সুমাইয়ার মৃত্যু হয়। রাতেই মরদেহ বাড়িতে পৌঁছায়।

মঙ্গলবার (১৭ জুন) দুপুরে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের সময় হাসপাতাল চত্বরে স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।

আরওপড়ুন …দিনাজপুরের ফুলবাড়ীতে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২ জন।

মাধবপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. কবির হোসেন জানান, নিহত শিশুটির পরিবারের সঙ্গে জমিসংক্রান্ত বিরোধ ছিল এবং প্রাথমিক তদন্তে প্রতিপক্ষের লোকজনের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। তবে এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি।

অন্যদিকে, অভিযুক্ত পক্ষের দাবি, তাদেরকে ফাঁসানোর উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।

এ ঘটনায় পুরো এলাকায় চরম উত্তেজনা ও শোকের ছায়া বিরাজ করছে। পুলিশ হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!