1. salmankoeas@gmail.com : admin :
দেওয়ানগঞ্জে দূর্গা বাগান বাড়ি মিনি চিড়িয়া খানা,অরণ্যালয় - দৈনিক ক্রাইমসিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
শিরোনাম:
​নীলফামারীতে সাইবার সেলের বিশেষ উদ্যোগ: ২৮টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকের হাতে হস্তান্তর মাধবপুরে ১১৯ পূজামণ্ডপে নিরাপত্তায় ৩ নির্বাহী ম্যাজিস্ট্রেট, বসানো হয়েছে আইপি ক্যামেরা রকেট লঞ্চার হাতে ছাত্রলীগ নেতার ছবি ভাইরাল মাঠপর্যায়ে কর্মসূচির কার্যক্রম শুরু, ট্যাব বিতরণ :ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে রাজনৈতিক প্রভাব নেই- এমপি মোশারফ হোসেন লাখাইয়ে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবসে র্যালি ও আলোচনা সভা। কাজিপুরের চরাঞ্চলের দুই ইউনিয়ন পরিদর্শনে সিরাজগঞ্জের জেলা প্রশাসক ডিমলার বালাপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন গোলাম রব্বানী প্রধান নন্দীগ্রামে ঘুমহীন প্রহরী, জনতার নিরাপত্তার ভ্যানগার্ড – আব্দুর রউফ রুবেল নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসককে লাঞ্ছিত ও মারধরের অভিযোগ, অ্যাম্বুলেন্সচালক আটক মিথ্যা অপপ্রচারের অভিযোগ, মাধবপুর উপজেলা প্রেসক্লাব সভাপতির প্রতিবাদ

দেওয়ানগঞ্জে দূর্গা বাগান বাড়ি মিনি চিড়িয়া খানা,অরণ্যালয়

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ১১১৬ Time View

মোঃ সাগর আলী দেওয়ানগঞ্জ প্রতিনিধি

জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলায় পৌর এলাকার কালিকাপুর গ্রামে অবস্থিত দূর্গা বাগান বাড়ি মিনি চিড়িয়াখানা অরণ্যালয়। পরিচালক সুনাম ধন্য একটি প্রতিষ্ঠান মেসার্স দূর্গা এন্টারপ্রাইজ এর গ্রুপের চেয়ারম্যান বাবু শ্যামল চন্দ্র সাহা।প্রাকৃতিক পরিবেশে পরিপূর্ণ মনভরে যাবে দূর্গা বাগান বাড়িতে আসলে। জনপ্রিয় একটি স্থান, যেখানে বিভিন্ন ধরনের গাছপালা ও পশুপাখি দেখতে পাওয়া যায়। শান্ত নিরিবিলি যখন হাঁটবেন, তখন দেখবেন মায়া হরিণ, চিত্রা হরিণ, সাম্বার হরিণ, খরগোশ, ময়ূর, কবুতর, তিতির মুরগি ইত্যাদি। এছাড়া মাঝখানটায় রয়েছে বিশাল একটি পুকুর। পুকুরের চারপাশে বসার সু ব্যবস্থা রয়েছে। আপনারা বসে যদি চা-চটপটি খেতে চান তার ও ব্যবস্থা রয়েছে দূর্গা বাগান বাড়ি মিনি চিড়িয়াখানাতে।একা একা কিংবা বন্ধু-বান্ধব নিয়ে এখানে অনায়াসে বেড়াতে আসতে পারেন। শিশুদের জন্য এখানে খেলাধুলার ব্যবস্থাও আছে। দোলনা সহ বাচ্চাদের কয়েকটি খেলার উপকরণ, যা আপনার পরিবারের ক্ষুদে সদস্যদের সময়কে আরো মজাদার করে তুলবে। চাইলে অফিস বা শিক্ষা প্রতিষ্ঠানের পিকনিকও এখানে করতে পারেন। সব মিলিয়ে অরণ্যঘেরা এ নিরিবিলি প্রাকৃতিক পরিবেশে দিন কাটিয়ে দেয়া যাবে মনের আনন্দেই।
অরণ্যালয়ের আশপাশে কোনো বাজার নেই। তাই এখানে এলে দুপুরের খাবার সঙ্গে করেই আনতে হবে। নইলে মাত্র ৫ -১০ মিনিট হাঁটলেই দেওয়ানগঞ্জ বাজার। চাইলে এখানে এসেও খেতে পারেন দুপুরের খাবার।
একটি মিনি চিড়িয়াখানা ও পিকনিক স্পট।এটি সবার জন্যই উন্মুক্ত। এখানে প্রবেশমূল্য জনপ্রতি ২০ টাকা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!