1. salmankoeas@gmail.com : admin :
বিএনপি’র পতাকা তলে থেকেই দুনিয়া থেকে বিদায় নিতে চাই সৈয়দ মোঃ ফয়সল - দৈনিক ক্রাইমসিন
বুধবার, ২৪ জুন ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
শিরোনাম:
মাধবপুরে জুলাই শহীদ শামীম মিয়ার নামে সড়ক নামকরণের দাবিতে স্মারকলিপি মাধবপুরে নিখোঁজ সাকিবকে ঘিরে উত্তেজনা, প্রতিপক্ষের বাড়িতে অগ্নিসংযোগ লাখাই সন্তোষপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটি গঠন। লাখাই হবিগঞ্জ আঞ্চলিক মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে ৬ জন আহত। আশা’র উদ্যোগে সিলেটে বৃক্ষ রোপন অভিযান মাধবপুরে স্কুল ভবনের ছাদ ভেঙে পড়ে আহত দপ্তরী, উদ্বেগ অভিভাবকদের আলোচিত রিসোর্টকাণ্ড: ৫০১ নম্বর কক্ষ নিয়ে যা বললেন মামুনুল হক শ্রীমঙ্গলে বাড়ির আঙিনা থেকে উদ্ধার হলো বিষধর শঙ্খিনী ‘কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সর্বোচ্চ সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী’ অবহেলা নয়, দ্রুত চিকিৎসা জরুরি—ব্রেন টিউমারের প্রাথমিক লক্ষণগুলো কী?

বিএনপি’র পতাকা তলে থেকেই দুনিয়া থেকে বিদায় নিতে চাই সৈয়দ মোঃ ফয়সল

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ জুন, ২০২৫
  • ২৭৬ Time View

স্টাফ রিপোর্টার,মাধবপুর থেকে \
হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ¦ সৈয়দ মোঃ ফয়সল বলেছেন বিগত ফ্যাসিষ্ট আওয়ামীলীগ সরকারের শত নির্যাতন,মামলা-হামলাকে সহ্য করেছি তবুও বিএনপি ছেড়ে যায়নি। আমার বড় ভাই সাবেক প্রতি প্রতিমন্ত্রী সৈয়দ মোঃ কায়সার সাহেবকে মিথ্যা মামলা দিয়ে বছরের পর বছর কারাগারে রেখে মেরে ফেলেছে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবকে মহান স্বাধীনতার ঘোষক বলায় ছোট ভাই সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মোঃ শাহজাহানকে রাষ্ট্রদ্রোহ মামলাসহ বেশ কয়েকটি মামলা দিয়ে হয়রানী করেছে, আমার বাড়ীতে বোমা হামলা করেছে, শিল্প-কারখানায় প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে তবু দলের আর্দশ ছেড়ে যায়নি তাই বিএনপি’র পতাকা তলে থেকেই দুনিয়া থেকে বিদায় নিতে চাই। বিভিন্ন জনসেবা মূলক কাজে দলীয় নেতাকর্মীদের সম্পৃক্ত করে সবাইকে ঐক্যবদ্ধ রাখার চেষ্টা করেছি।
তিনি আরও বলেন বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাকে অত্যান্ত ভালবাসেন তাই বিএনপির শাসনামলে এমপি মন্ত্রী না হয়েও মাধবপুর-চুনারুঘাটে শত শত কোটি টাকার উন্নয়ন মূলক কাজ করেছি। বিএনপি একটি জনপ্রিয় রাজনৈতিক দল। দলের ঐক্যকে বিনষ্ট করার জন্য ফ্যাসিষ্ট শেখ হাসিনার দোসরা উঠে-পড়ে লেগেছে। তাদের কাছ থেকে আমাদেরকে সাবধান থাকতে হবে। কোন অবস্থাতেই ঐক্য নষ্ট করা যাবে না।
তিনি রোববার সকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্র্তৃক ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষে মাধবপুর উপজেলা ও পৌর বিএনপির এক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে এ কথা গুলো বলেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখতে গিয়ে সায়হাম কটর্ন মিলস’র এমডি প্রকৌশলী সৈয়দ ইশতিয়াক আহমদ বলেন মাধবপুর-চুনারুঘাটের মানুষের সঙ্গে আমাদের সর্ম্পক আতœার সর্ম্পক। এ সর্ম্পক একদিনে নয় শত বছরের সর্ম্পক। এ সর্ম্পকের টানে বাবার আদেশে বিদেশে পড়া-লেখা করে আরাম আয়েশের জীবন ত্যাগ করে দেশে চলে আসি। কিন্তু বিগত ১৬ টি বছর ফ্যাসিষ্ট সরকার আমাদেরকে স্বাধীন ভাবে ব্যবসা করতে দেয় নাই। পদে পদে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। তাই এখন সুযোগ এসেছে এলাকার জন কিছু করার। আমার বাবাকে সুযোগ দেন আমরা উন্নয়ন দিব।

উপজেলা বিএনপির সহসভাপতি পারভেজ হোসেন চৌধুরীর সভাপতিত্বে মত বিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপির সহসভাপতি আলহাজ¦ সৈয়দ মোঃ শাহজাহান, সায়হাম গ্রæপের অন্যতম পরিচালক প্রকৌশলী এবিএম হুমায়ুন, উপজেলা বিএনপির সভাপতি সামসুল ইসলাম কামাল, পৌর বিএনপির সভাপতি গোলাপ খান, সাধারন সম্পাদক হামিদুর রহমান, পৌর বিএনপির সাধারন সম্পাদক আলাউদ্দিন আল রনি, সাবেক মেয়র হাবিবুর রহমান মানিক, সাবেক ভাই চেয়ারম্যান আব্দুল আজিজ, সিনিয়র সহসভাপতি হাজী অলিউল্লাহ, পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি মাসুকুর রহমান মাসুক, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান সোহাগ, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ফিরোজ মিয়া, যুগ্ম সাধারন সম্পাদক চৌধুরী ফজলে ইমাম সুমন, যুগ্ম সাধারন সম্পাদক মোস্তফা কামাল বাবুল, সামসুল ইসলাম মামুন, লুৎফুর রহমান খাঁন, বাবুল হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায় কবির চৌধুরী, মশিউর রহমান, উপজেলা ছাত্রদলের আহবায়ক মোঃ মারুফ মিয়া, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক জুলহাসউদ্দিন রিংকু, পৌর যুবদলের আহবায়ক জনি পাঠান, যুগ্ম আহবায়ক এমদাদুল হক সুজন, জসিম শিকদার, শ্রমিক দলের আহবায়ক মাসুদ আলী যুগ্ম আহবায়ক লিটন পাঠান, কৃষক দলের আহবায়ক মুখলেছুর রহমান সোহেল, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ফরিদুর রহমান, পৌর আহবায়ক আলগীর কবির, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রাশেল আহম্মদ প্রমুখ। মতবিনিময় সভা হলেও পরবর্তীতে তা জনসভায় রুপ নেয়। তৃর্নমূলের নেতাকর্মীরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্র্তৃক ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের জন্য আসন্ন সংসদ নির্বাচনে সৈয়দ মোঃ ফয়সলকে দলীয় মনোনয়ন আনার জন্য অনুরোধ করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!