1. salmankoeas@gmail.com : admin :
মৌলভীবাজার সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হলেন কাজল মাহমুদ - দৈনিক ক্রাইমসিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
শিরোনাম:
​নীলফামারীতে সাইবার সেলের বিশেষ উদ্যোগ: ২৮টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকের হাতে হস্তান্তর মাধবপুরে ১১৯ পূজামণ্ডপে নিরাপত্তায় ৩ নির্বাহী ম্যাজিস্ট্রেট, বসানো হয়েছে আইপি ক্যামেরা রকেট লঞ্চার হাতে ছাত্রলীগ নেতার ছবি ভাইরাল মাঠপর্যায়ে কর্মসূচির কার্যক্রম শুরু, ট্যাব বিতরণ :ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে রাজনৈতিক প্রভাব নেই- এমপি মোশারফ হোসেন লাখাইয়ে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবসে র্যালি ও আলোচনা সভা। কাজিপুরের চরাঞ্চলের দুই ইউনিয়ন পরিদর্শনে সিরাজগঞ্জের জেলা প্রশাসক ডিমলার বালাপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন গোলাম রব্বানী প্রধান নন্দীগ্রামে ঘুমহীন প্রহরী, জনতার নিরাপত্তার ভ্যানগার্ড – আব্দুর রউফ রুবেল নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসককে লাঞ্ছিত ও মারধরের অভিযোগ, অ্যাম্বুলেন্সচালক আটক মিথ্যা অপপ্রচারের অভিযোগ, মাধবপুর উপজেলা প্রেসক্লাব সভাপতির প্রতিবাদ

মৌলভীবাজার সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হলেন কাজল মাহমুদ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ৪৫১ Time View

মৌলভীবাজার জেলা প্রতিনিধি  এনামুল হক আলম :

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মৌলভীবাজার সদর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক পদে কাজল মাহমুদ নির্বাচিত হয়েছেন। নির্বাচনে বিজয়ী হয়ে তিনি মৌলভীবাজার সদর উপজেলার ১২টি ইউনিয়নের ১৩টি সাংগঠনিক কমিটির দায়িত্বপ্রাপ্ত সকল নেতৃবৃন্দ এবং ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

গত ২২ জুন (রবিবার) মৌলভীবাজারের এম সাইফুর রহমান স্টেডিয়ামে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। তৃণমূল পর্যায়ের বিএনপি নেতাকর্মীদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়।

নির্বাচিত হওয়ার পর এক প্রতিক্রিয়ায় কাজল মাহমুদ বলেন, “এই গুরুত্বপূর্ণ দায়িত্বে আমাকে নির্বাচিত করায় আমি সদর উপজেলার সকল নেতাকর্মী, ভোটার এবং শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি আমার সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে সংগঠনের দায়িত্ব পালনে সচেষ্ট থাকবো এবং দলকে আরও সুসংগঠিত করার লক্ষ্যে কাজ করবো।”

উল্লেখ্য, কাজল মাহমুদ বিএনপির সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি সদর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সক্রিয় সদস্য ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!