1. salmankoeas@gmail.com : admin :
আওয়ামী লীগ নেতা বহরা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ১ ! আর্থিক ও প্রশাসনিক দায়িত্ব পেলেন, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী। - দৈনিক ক্রাইমসিন
শনিবার, ২০ জুন ২০২৬, ০২:১২ অপরাহ্ন
শিরোনাম:
আলোচিত রিসোর্টকাণ্ড: ৫০১ নম্বর কক্ষ নিয়ে যা বললেন মামুনুল হক শ্রীমঙ্গলে বাড়ির আঙিনা থেকে উদ্ধার হলো বিষধর শঙ্খিনী ‘কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সর্বোচ্চ সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী’ অবহেলা নয়, দ্রুত চিকিৎসা জরুরি—ব্রেন টিউমারের প্রাথমিক লক্ষণগুলো কী? ডিমলায় পাটনার কংগ্রেস অনুষ্ঠিত: আধুনিক প্রযুক্তি ও টেকসই কৃষি উন্নয়নে গুরুত্বারোপ ফাউল, হলুদ নাকি লাল কার্ড—মেসির ঘটনাটি কীভাবে দেখে ফুটবল আইন? মাধবপুরের পল্লীতে কয়েক হাজার ফুট আর্জেন্টিনার পতাকা প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন চন্ডিছড়া চা বাগানের ফ্যামিলি কার্ড কার্যক্রম শ্রীমঙ্গল থেকে ফ্যামিলি কার্ড কর্মসূচির যাত্রা শুরু পুষ্টি নিরাপত্তা নিশ্চিত ও নতুন উদ্যোক্তা তৈরিতে মাধবপুরে পার্টনার কংগ্রেস

আওয়ামী লীগ নেতা বহরা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ১ ! আর্থিক ও প্রশাসনিক দায়িত্ব পেলেন, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী।

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ২১৫ Time View

মাধবপুর প্রতিনিধি:
হবিগঞ্জ জেলার ৩ নম্বর বহরা ইউনিয়নে চেয়ারম্যান মোঃ আলাউদ্দিন ও প্যানেল চেয়ারম্যান মোঃ মোশারফ হোসেনের বিরুদ্ধে স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। অভিযোগ উঠেছে—আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত মোঃ আলাউদ্দিন বর্তমানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলায় পলাতক। এলাকায় অনুপস্থিত থেকেও তিনি নিজের ঘনিষ্ঠ সহযোগী মোঃ মোশারফ হোসেনকে প্যানেল চেয়ারম্যান হিসেবে বসিয়েছেন।

চেয়ারম্যান মোঃ আলাউদ্দিন মাধবপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন। অন্যদিকে, প্যানেল চেয়ারম্যান মোঃ মোশারফ হোসেন বহরা ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি। স্থানীয়দের অভিযোগ—এই দুই নেতা দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের ওপর দখল, দাপট ও নানা ধরনের হয়রানি চালিয়ে আসছেন। জনসাধারণের নানা অভিযোগ সত্ত্বেও তাদের বিরুদ্ধে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

স্থানীয় বাসিন্দা মো; সালাউদ্দিন খান বলেন,
“স্বৈরাচার আওয়ামী লীগের নেতাদের কাছ থেকে কবে আমরা রেহাই পাবো, জানি না।”

মো: ফারুক মিয়া জানান,
“আলাউদ্দিন এবং মোশারফ দীর্ঘদিন আমাদের অনেক অত্যাচার করেছেন, এলাকায় খোঁজ নিলে জানতে পারবেন।”

ক্ষুব্ধ এলাকাবাসী স্বৈরাচার হাসিনা সরকারের দোসর এই চেয়ারম্যান আলাউদ্দিন ও প্যানেল চেয়ারম্যান মোশারফ হোসেনের অবিলম্বে অপসারণ, প্রশাসনিক হস্তক্ষেপ এবং বিচার ও শাস্তির দাবি জানিয়েছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!