1. salmankoeas@gmail.com : admin :
‎মাধবপুরে সুমাইয়া হত্যার প্রকৃত আসামীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন - দৈনিক ক্রাইমসিন
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
শিরোনাম:
মাধবপুরের জিপিএসের সহায়তায় ছিনতাইকৃত ট্রাকসহ তিন গরু উদ্ধার মাধবপুরে শিমের বাম্পার ফলনের প্রত্যাশা, লাভের স্বপ্ন দেখছেন কৃষকেরা ডিমলায় শারদীয় দুর্গোৎসব ২০২৬ সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে উপজেলা প্রশাসনের জরুরি যোগাযোগের নম্বর প্রকাশ লাখাইয়ে পূজা মণ্ডপ পরিদর্শনে প্রেসক্লাব নেতৃবৃন্দ। ফেসবুকে মিথ্যা তথ্য ছড়িয়ে মানহানি: ডিমলায় থানায় লিখিত অভিযোগ। নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনায় আলোচনায় সুজিত গোপ, গ্রেপ্তার ৭ নন্দীগ্রামে ৪৮ পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার, খোঁজ নিচ্ছেন এমপি মোশারফ হোসেন ​নীলফামারীতে সাইবার সেলের বিশেষ উদ্যোগ: ২৮টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকের হাতে হস্তান্তর মাধবপুরে ১১৯ পূজামণ্ডপে নিরাপত্তায় ৩ নির্বাহী ম্যাজিস্ট্রেট, বসানো হয়েছে আইপি ক্যামেরা রকেট লঞ্চার হাতে ছাত্রলীগ নেতার ছবি ভাইরাল

‎মাধবপুরে সুমাইয়া হত্যার প্রকৃত আসামীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ৭১২ Time View

মাধবপুর প্রতিনিধিঃ
‎
‎হবিগঞ্জের মাধবপুরে এক্তিয়ারপুর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর শিক্ষার্থী সুমাইয়া আক্তারের প্রকৃত হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে।
‎
‎বৃহস্পতিবার দুপুরে উপজেলার এক্তিয়ারপুর বাজারে এ মানবন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে এলাকাবাসী ও সুমাইয়া আক্তারের সহপাঠিরা অংশগ্রহণ করে।
‎
‎মানববন্ধনে বক্তারা বলেন, গত সোমবার (১৬ জুন) সন্ধ্যায় সুমাইয়ার আপন চাচা তাকে কুপিয়ে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করলে তাকে তার চাচা কুপিয়েছে বলে জানায়। কিন্তু পূর্ব শত্রুতার জেরে একই এলাকার আশিক মিয়াসহ অনেকের বিরুদ্ধে মিথ্যা হত্যা মামলা দেয়া হয়েছে। এ ঘটনার সাথে জড়িতদের তদন্তপূর্বক আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
‎
‎প্রসঙ্গত, গত ১৬ জুন সোমবার রাতে উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের এক্তিয়ারপুর গ্রামের বেনু মিয়ার মেয়ে এবং স্থানীয় এক্তিয়ারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী সুুমাইয়া আক্তারকে কুপিয়ে ফেলে রেখে যায় তার চাচা। পরে চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে সে মারা যায়। এ ঘটনায় তার পিতা বাদি হয়ে মাধবপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
‎

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!